দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর:প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে বিকল্প পথে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়েই এখন নানা প্রফেশনাল বা পেশাদার কোর্স চালু হয়েছে বা হচ্ছে। মেদিনীপুর কলেজ (স্বশাসিত) তার মধ্যে অন্যতম। এবার, মেদিনীপুর কলেজের জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশন বিভাগের সহায়তায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত হল দু’দিন ব্যাপী তথ্যচিত্র নির্মাণ সংক্রান্ত কর্মশালা। ডেবরা কলেজের আইকিউএসি (IQAC)’র উদ্যোগ এই কর্মশালা আয়োজিত হয় গত ২২ ও ২৩ নভেম্বর (মঙ্গলবার ও বুধবার)।
এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা ও চলচ্চিত্র নির্দেশক শান্তনু সাহা; তথ্যচিত্র নির্মাতা ও জার্নালিজম বিভাগের শিক্ষক সৌমেন্দু দে প্রমুখ। ছিলেন ডেবরা কলেজের অধ্যক্ষা ডক্টর রূপা দাশগুপ্ত-সহ ডেবরা কলেজ ও মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র একাধিক অধ্যাপক-অধ্যাপিকা। ১১৫ জন শিক্ষক ও শিক্ষার্থী এই কর্মশালায় যোগ দেন। তথ্যচিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে মনোজ্ঞ আলোচনা হয়। তথ্যচিত্রে ক্যামেরার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মশালায় যোগ দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…