Recent

Black Kite: ঘুড়ির ‘চায়না সুতো’য় আহত চিল উদ্ধার করে মানবতার নজির মেদিনীপুরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ নভেম্বর: ঘুড়ি ওড়ানোর চাইনিজ মাঞ্জা সুতায় ডানা কেটে গিয়ে আহত ও মৃতপ্রায় একটি চিলকে উদ্ধার ও শুশ্রুষা করে, তার প্রাণ বাঁচালেন মেদিনীপুর শহরের দুই যুবক। বুধবার দুপুরে, মেদিনীপুর শহরের নিমতলাচক এলাকায় একটি উড়ন্ত চিল ঘুড়ির চাইনিজ সুতোয় জড়িয়ে যায়। কেটে যায় তার ডানা। ডানায় বিপজ্জনক ওই সুতো জড়িয়ে দীর্ঘসময় ধরে তা ঝুলে থাকে বিদ্যুতের তারে! কিছুক্ষণ পর তা লক্ষ্য করে, স্থানীয় বাসিন্দারা ‘সর্পবন্ধু’ হিসেবে খ্যাত দেবরাজ চক্রবর্তী-কে খবর দেন। দেবরাজ একজন পশু-পক্ষী প্রেমী হিসেবেও পরিচিত। এই ঘটনায় দেবরাজ সাহায্য নেন মেদিনীপুর শহরের একটি পথ কুকুরদের সংগঠনের সদস্য শিবু রানার। শিবু ও ওই সংগঠনের আরও কয়েকজন এসে আহত ওই চিলটির শুশ্রূষা শুরু করেন। নিয়ে যাওয়া চিকিৎসকের কাছেও। আপাতত দেবরাজ, শিবু প্রমুখরা চিলটিকে নজরদারির মধ্যে রেখেছেন।

আহত চিলটি:

এদিকে, এই ধরনের বিপজ্জনক চাইনিজ সুতো বা চায়না সুতোর ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও, এর ব্যবহার নিয়ে ক্ষুব্ধ শহরের এই পশুপ্রেমীরা। পশুপ্রেমী দেবরাজ চক্রবর্ত্তী জানান, “চাইনিজ মাঞ্জা সুতোর ফলে বহু পশু, পাখি আহত হচ্ছে। সাধারণ মানুষও আহত হচ্ছেন। কলকাতায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল। নিষেধাজ্ঞা আছে কোর্টেরও। তাও বন্ধ হচ্ছেনা মারাত্মক এই সুতার ব্যবহার। এবিষয়ে প্রশাসনের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ।”

দেবরাজ চক্রবর্তী :

চিকিৎসা করছেন শিবু রানা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago