Recent

West Midnapore: তৃণমূল কর্মীর জায়গা দখল করল তৃণমূল কর্মীরাই! অভিযোগ পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: ভয়ঙ্কর অবস্থা! তৃণমূল কর্মীর জায়গা দখল করে জোরপূর্বক তৃণমূলের দলীয় কার্যালয় করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। ঘটনায় রীতিমতো শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের জাড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর গ্রামে। হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা প্রিয়ব্রত রায়ের অভিযোগ, তিনি এলাকার দীর্ঘদিনের সক্রিয় তৃণমূলের কর্মী। কিন্তু, হরিনারায়নপুর গ্রামে প্রিয়ব্রতের একটি চাষযোগ্য জমির কিছু অংশ দখল করে গ্রামেরই বেশকিছু তৃণমূলের কর্মী জোরপূর্বক তৃণমূলের দলীয় কার্যালয় নির্মানের কাজ শুরু করেছে।

দলের নেতারই জায়গা দখল করার অভিযোগ :

এদিকে, জায়গা দখল করে জোরপূর্বক দলীয় কার্যালয় বন্ধের জন্য ইতিমধ্যে দলের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও, কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ প্রিয়ব্রত রায়ের। প্রিয়ব্রত বলেন, “গ্রামেরই অরুণ মাফুই, পরেশ মল্লিক, রহিম পাত্র, ঝন্টু ভাণ্ডারী নামে চার তৃনমূল কর্মী এই দলীয় কার্যালয় করছে। ওই চার জন দীর্ঘদিন ধরে এলাকায় একাধিক দুর্নীতির সাথে জড়িত। এর প্রতিবাদ করার জন্যই তারা আমার রায়ত জায়গা জোরপূর্বক দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করছে।”

পশ্চিম মেদিনীপুরে বিতর্ক :

এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করা হলে, তাঁদের মধ্যে অন্যতম পরেশ মল্লিক বলেন, “দলের অনুমতি নিয়েই সরকারী খাস জায়গার উপর ওই পাটি অফিস নির্মান করা হচ্ছে।” এ বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দলীয়ভাবে আমরা পার্টি অফিস তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ওই জায়গাটি সরকারি এক নাম্বার খতিয়ানের, তাই আমরাও কাজ বন্ধ রাখার কথা বলেছি।” জাড়া দু’ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বদেশ পরামানিক বলেন, “লিখিত অভিযোগ কেউ করেননি, কিন্তু আমি বিষয়টি মৌখিকভাবে শুনেছি। কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago