দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: পঞ্চায়েত অফিসে হানা দিল তস্কর দল! চুরি হল, বিভিন্ন জিনিসপত্র এবং সরকারি নথি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত অঞ্চলের। অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুললে দেখা যায়, দরজার তালা ভাঙা! এরপরই, পুলিশকে খবর দেন নয়াবসত অঞ্চল অফিসের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আধিকারিকরা।
সূত্রের খবর অনুযায়ী, ল্যাপটপ, কম্পিউটার, প্রজেক্টর মেশিন সহ বেশকিছু সরকারি সম্পত্তি চুরি যায়। এমনকি, চোরেরা নিয়ে পালায় বেশকিছু সরকারি নথিপত্রও! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গড়বেতা ৩ নং ব্লকের বিডিও স্বয়ং পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…