Recent

Medinipur: গোডাউন ভর্তি নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে! বাংলাদেশে পাচারের ছক বানচাল করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: আন্তঃরাজ্য নিষিদ্ধ মাদক পাচার চক্রের পর্দাফাঁস! সোমবার রাতে STF (Special Task Force under WBP) এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে খড়্গপুর গ্রামীণের কলাইউকুন্ডা এলাকায় ৬নং জাতীয় সড়কের পাশে একটি গোডাউন থেকে প্রায় ১৫-১৬ হাজার বোতল ‘নিষিদ্ধ’ কাফ সিরাপ ফেনসিডিল (Phensedyl) উদ্ধার করা হয়। এই ঘটনায় গোডাউনের মালিক সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ট্রাক ও একটি চারচাকা গাড়িও আটক করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিতে মঙ্গলবার তাদের খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয় জেলা পুলিশের তরফে। বিচারক ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানা গেছে।

কার্টুন ভর্তি ফেনসিডিল:

উল্লেখ্য যে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই অভিযান চালানো হয় এসটিএফ-কে সঙ্গে নিয়ে। খড়্গপুর গ্রামীণ থানার অধীন কলাইকুন্ডা এলাকায় জাতীয় সড়কের পাশে ওই গোডাউনে অভিযান চালাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের! প্রায় ৫০-টি কার্টুনে হাজার হাজার (১৫-১৬ হাজার) নিষিদ্ধ ফেনসিডিল সিরাপের বোতল! ‘নিষিদ্ধ’ কোডাইন মিশ্রিত এই কাফ সিরাপ উত্তরপ্রদেশ থেকে মেদিনীপুর হয়ে বাংলাদেশে পাচার করার ছক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। এর আনুমানিক মূল্য ৬৮ লক্ষ টাকা বলেও পুলিশের প্রাথমিক অনুমান। একইসঙ্গে এও অনুমান করা হচ্ছে, এই সমস্ত নিষিদ্ধ সিরাপ বা মাদক-ই বাংলাদেশে পৌঁছে গেলে এর দাম হয়ে যেত এক থেকে দেড় কোটি টাকা!

নিষিদ্ধ ফেনসিডিল:

দীর্ঘদিন ধরেই আন্তঃরাজ্য এই মাদকচক্রের কারবার চলছিল বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের প্রাথমিক অনুমান। সোমবার (৮ এপ্রিল) রাতে ওই গোডাউনের মালিক সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গোডাউনের মালিক ছাড়া, ধৃত ৬ জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলেও জানা গেছে। ধৃত এই মাদক কারবারীরা হল, যথাক্রমে- ধীরজ হালদার, দীপু সরকার, শমীক সাঁতরা, বিপুল সরকার, বুদ্ধদেব দাস ও জিষ্ণু রায়। আটক করা হয়েছে একটি ট্রাক ও একটি চারচাকা গাড়ি। সবমিলিয়ে প্রায় ১৫-১৬ হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। আন্তঃরাজ্য তথা আন্তঃরাষ্ট্রীয় এই মাদক চক্রের পর্দাফাঁস করতে, ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

ধৃত পাচারকারীরা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago