Recent

Midnapore: পুলিশ দেখেই পালালো বরযাত্রী! ছাদনাতলা থেকে সোজা শ্রীঘরে বর; পশ্চিম মেদিনীপুরে নাবালিকার বিয়ে দিতে গিয়ে পুরোহিতকেও যেতে হল জেলে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর:পুলিশ দেখেই যে যেদিকে পারে দৌড়ে পালায়। রাতের অন্ধকারে বরযাত্রী থেকে বিয়ের আসরে উপস্থিত সকলেই পালিয়ে যেতে পারলেও, পালাতে পারেনি বর মশাই কিংবা পুরোহিত মশাই! পুলিশ হাতেনাতে ধরেন ১৫ বছরের নাবালিকা পাত্রীকেও। আর, নাবালিকা-কে বিয়ে করতে আসার অপরাধে পাত্র (বর) সুরেন্দ্র দলুই এবং আইনত-নিষিদ্ধ বিয়ে দিতে রাজি হওয়ায় পুরোহিত স্বপন চক্রবর্তী-কে আটক করা হয়। পরে দু’জনকেই গ্রেপ্তার করা হয়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বরকতিপুর গ্রামের। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে এভাবেই নাবালিকার বিয়ে বন্ধ করে ঘাটাল থানার পুলিশ। মঙ্গলবার বিয়ের পোশাকে থাকা অবস্থাতেই বরকে আর পুরোহিত-কে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে, বিচারক দু’জনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ঘাটাল আদালত:

পুলিশ সূত্রে খবর, ১৫ বছরের ওই নাবালিকা হুগলি জেলার খানাকুল থানার তাঁতিশাল গ্রামের বাসিন্দা। আর, বছর ২৬- এর পাত্র (বর) সুরেন্দ্র দলুই খানাকুল থানার পাঁচকুঠুরি গ্রামের বাসিন্দা। তাঁদের আত্মীয় ঘাটালের বরকতিপুর গ্রামের সুজিত মন্ডলের বাড়িতে গোপনে দু’জনের বিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল! সেইমতো বসে বিয়ের আসর-ও। তবে, ঘাটাল থানার অফিসার ইনচার্জ দেবাংশ ভৌমিক গোপন সূত্রে খবর পেয়েই সদলবলে পৌঁছে রুখে দেন নাবালিকার বিয়ে! মঙ্গলবার ঘাটাল আদালত চত্বরে উপচে পড়ে ভিড়। নাবালিকা পাত্রী-কে বিয়ে করার চেষ্টার অপরাধে বিচারক কি সাজা ঘোষণা করেন, তা শোনার জন্য উৎসাহ ছিল তুঙ্গে! শেষপর্যন্ত, ১৪ দিনের জেল হেফাজত হয় পাত্র ও পুরোহিতের। নাবালিকা পাত্রী-কে তার বাবা-মা’র কাছে পাঠানো হয়।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago