Recent

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সদর আর আর চক্র কমিটি গঠিত হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২ আগস্ট: তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত সদর আর আর চক্র কমিটি গঠিত হল। মেদিনীপুর শহরে অবস্থিত চক্র কমিটির অফিসে রবিবার একটি আলোচনা সভার মাধ্যমে ২০২১ সালের জন্য নতুন এই কমিটি তৈরি হল। উপস্থিত ছিলেন, সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী, জেলা তৃণমূলের যুব সভাপতি ও চক্রের অন্যতম শিক্ষক প্রসেনজিৎ চক্রবর্তী প্রমুখ। মোট ৩৭ জনকে নিয়ে এই কমিটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী। এই কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী।

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সদর আর আর চক্র কমিটি গঠিত হল :

সদর আর আর চক্র কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গোলাম মোর্তজা। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন যথাক্রমে সুরজিৎ দে এবং তাপস মাঝি। ৮ জন সহ সভাপতি এবং ৮ জন সহ সম্পাদক জায়গা পেয়েছেন এই কমিটিতে। এই কমিটি থেকে জেলা প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন বিভাস ভট্টাচার্য ও পার্থ প্রতীম মন্ডল। নতুন কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago