Recent

Midnpaore: নতুন Winter Kit লঞ্চ করলো মেদিনীপুরের ‘মহামেডান স্পোর্টিং ক্লাব’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা মহকুমা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ‘দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ’ এ প্রথমবার খেলতে নামে মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড। দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ার মধ্য দিয়ে প্রথম বছরেই টুর্নামেন্টের সেমি ফাইনালে পৌঁছে সবাইকে তাক লাগিয়ে দেয়। সেই ফুটবল ক্লাব নিজেদের অনুশীলন জার্সি ও ম্যাচ জার্সির পাশাপাশি শুক্রবার Winter Kit প্রকাশ করল। সাদা কালো রঙের ওপর ভিত্তি করে তৈরি “মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর” এর এই Winter Kit ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। এই ব্যাপারে ক্লাবের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ সাহেব বলেন, “মূলত জেলার ফুটবলকে উন্নত করতে এবং প্রফেসনাল ফুটবল ক্লাব হিসাবে বেশ কিছু তরুণ ফুটবলার তুলে আনার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আগামীদিনে আমাদের ক্লাবের পক্ষ থেকে আরও চমক থাকতে চলেছে।”

নতুন Winter Kit :

প্রসঙ্গত, ২০১৯ সালে “মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর” নামে এই নতুন ক্লাবের পথচলা। মেদিনীপুর শহরের তথাকথিত দ্বিতীয় ডিভিশনের জনপ্রিয় ক্লাব “ব্লু ডায়মন্ড ফুটবল ক্লাব” এর তৎকালীন অধিনায়ক সহ একাধিক ফুটবলারকে সই করিয়ে চমক দেয় মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড। তৈরি করে এক শক্তিশালী ফুটবল দল। এই ক্লাবকে পেশাদারিত্বের মোড়কে আবৃত করে তুলতে ক্লাবের ফুটবল দলের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ হিসাবে নিয়োগ করা হয় প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার অমিয় ভট্টাচার্যকে। ‘ফুটবল সেক্রেটারি’র দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন মহামেডান ফুটবলার আমজাদ আলি খাঁন-কে। এছাড়াও, প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়, জেলা তথা শহরের অন্যতম পরিচিত প্রাক্তন ফুটবলার সোমনাথ সাহা’র কাঁধে এবং সহকারী কোচে ভূমিকা পালন করেন সেখ সঞ্জু। পরবর্তীকালে শহর তথা জেলার গ্র্যাসরুট লেভেল থেকে ফুটবলার তুলে আনতে ও জেলার ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যে মনোযোগী হয় ক্লাব কর্তৃপক্ষ। শুরু হয় ক্লাবের ‘ফ্রি ফুটবল কোচিং সেন্টার’। অন্যদিকে, ক্লাবের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় শহর তথা জেলার আরেক পরিচিত প্রাক্তন ফুটবলার তথা বর্তমানে ‘ডি লাইসেন্স হোল্ডার’ কোচ অভিজিৎ দাসেরর কাঁধে। এরপর ক্লাবের পৃথক অনুশীলন জার্সি, ম্যাচ জার্সি প্রভৃতির মাধ্যমে সম্পূর্ণ প্রফেশনাল ফুটবল ক্লাবের মতোই পথ চলতে শুরু করে এই ফুটবল ক্লাব। ২০২০ সালে এই ক্লাবের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন হয় কলকাতার ঐতিহ্যবাহী “মহামেডান স্পোর্টিং ক্লাব” এর অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব’ এর। যা এই ক্লাবের প্রসার ও উন্নতিতে এক নতুন মাত্রা যোগ করে।

ক্লাবের ফাইল ফটো :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago