Recent

West Midnapore: পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও তাঁর প্রেমিককে সারারাত খুঁটিতে বেঁধে মারধর! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় নিন্দার ঝড়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: বিবাহিত মহিলার সাথে এক যুবকের পরকীয়ার অভিযোগ তুলে, রাতভর বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হলো যুগলকে! দ্রুত গতিতে মোবাইল বন্দী হয়ে সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল হয়) যায়। নিন্দার ঝড় উঠে সর্বত্র! বীভৎসতায় আঁতকে ওঠেন অনেকেই। শনিবার সাত সকালে এই খবর পেয়েই, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবক আর ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাতে বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে।

মধ্যযুগীয় বর্বরতা:

জানা যায়, কুলদহ গ্রামের এক গৃহবধূর সাথে পাশের গ্রাম মনোহরপুরের এক যুবকের বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে দু’জনকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন গ্রামবাসীরা। এরপরই, তাঁদের পাকড়াও করেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, গ্রামেরই একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর চালানো হয়। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালেই পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। দু’জনের প্রাথমিক চিকিৎসা করানো হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। যদিও, ঘটনায় জড়িতদের মধ্যে এখনও কেউ গ্রেফতার বা আটক হয়নি। এই ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কড়া সমালোচনা জেলার করেছেন বুদ্ধিজীবীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজকর্মী জানিয়েছেন, মধ্যযুগীয় বর্বরতা ছাড়া কিছুই নয়। প্রেম বা পরকীয়ার শাস্তি এরকম হতে পারেনা! অসামাজিক কোনো কিছুর প্রতিবাদ হতে পারে, পুলিশ-প্রশাসনের সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু, আইন নিজেদের হাতে তুলে নিয়ে এই ধরনের নির্যাতন চালানো ক্ষমার অযোগ্য!

পশ্চিম মেদিনীপুরের ঘটনায় নিন্দার ঝড়:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago