Recent

TMC: বদলির প্রতিবাদে করেছিলেন বিষপান! শালবনীর জ্যোৎস্না সহ ৫ শিক্ষিকা যোগ দিতে চলেছেন তৃণমূলে, যোগ দিচ্ছেন মইদুলও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ নভেম্বর: দক্ষিণবঙ্গ থেকে সরাসরি উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে গত ২৪ অগাস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন রাজ্যের পাঁচ শিক্ষিকা। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তাঁরা প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হন হাসপাতালে। তবে, বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ তাঁরা। শুধু তাই নয়, মাত্র তিন মাসের ব্যবধানেই এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন আন্দোলনকারী ওই পাঁচ শিক্ষিকা। তাঁরা হলেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, শিখা দাস, জ্যোৎস্না টুডু এবং ছবি চাকী দাস। জ্যোৎস্না পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চাঁদাবিলা গ্রামের (২ নং বিষ্ণুপুর অঞ্চল) বাসিন্দা! স্থানীয় একটি SSK’র তিনি শিক্ষিকা। তাঁর পরিবার প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হলেও, বিভিন্ন কারণে গত বিধানসভা নির্বাচনের আগে জ্যোৎস্না বিরোধী রাজনীতির স্রোতে গা ভাসিয়েছিলেন বলে জানা গেছে!

ফাইল ফটো :

পাশাপাশি, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে তৃণমূলে যোগ দিতে চলেছে “শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ” এর লক্ষাধিক সদস্য। স্বয়ং মইদুল ইসলামও যোগ দিচ্ছেন তৃণমূলে। উল্লেখ্য যে, কয়েক মাস আগে প্রতিবাদে সরব হয়ে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মইদুল। যদিও, এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আশ্বস্ত হয়েছি। তাঁরা আমাদের দাবি দাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখব।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago