Recent

West Midnapore: জামাইষষ্ঠীর আগেই জামাইয়ের মার শ্বশুর-কে! শ্বশুর হাসপাতালে আর জামাই শ্রীঘরে; পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে:আর মাত্র সপ্তাহ তিনেক বাদেই বাঙালির অন্যতম পার্বণ ‘জামাইষষ্ঠী’।‌ বিশেষ এই দিনে জামাইদের মঙ্গল কামনায় শাশুড়িরা যেমন ফোঁটা দেন, ঠিক তেমনই বিশেষ ভাবে আদর-আপ্যায়ণ করা হয় তাঁর শ্বশুরবাড়ির তরফে।‌ মূলত, শ্বশুর-শাশুড়ি’র কাছে এই দিনে জামাইরা অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ‌খাতির-যত্ন পান! জামাইরাও অবশ্য বিনিময়ে যথাসম্ভব শ্রদ্ধা-ভালোবাসা ফিরিয়ে দেন।‌ সবমিলিয়ে বেশ একটা মধুর সম্পর্কের রসায়নই ফুটে ওঠে! তবে, জামাইষষ্ঠী’র কদিন আগেই পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় শ্বশুর-জামাইয়ের মধ্যে যা ঘটলো, তাতে ‘মাধুর্য’ তো দূরের কথা, টক-ঝালের ছিঁটেফোঁটাও বিন্দুমাত্র লক্ষ্য করা যায় নি! পুরোটাই একেবারে মারমার-কাটকাট ব্যাপার। জামাইয়ের বাড়িতে এসে বছর ৩৫ এর ‘গুণধর’ জামাইয়ের হাতে প্রহৃত হয়ে রীতিমতো হাসপাতালে ভর্তি হতে হল, বছর ৫৫ ‘র শ্বশুর মশাই-কে। তারপর, শ্বশুরমশাই-এর লিখিত অভিযোগের ভিত্তিতে, বেলদা থানার কমিয়াচক গ্রামের বাসিন্দা ওই ‘গুণধর’ জামাই-কে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাকে ১৪ দিনের জন্য শ্রীঘরে পাঠায়।

গ্রেফতার জামাই:

ঘটনাটি, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা কমিয়াচক এলাকার। জানা গেছে, কয়েকবছর আগে কমিয়াচক গ্রামের মিলন মাইতি’র সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন পাতলী গ্রামের বাসিন্দা পঞ্চানন অধিকারী। সম্প্রতি, পারিবারিক কিছু বিষয়ের কারণে, জামাইয়ের সঙ্গে শ্বশুরমশাই-এর বিবাদ চরমে ওঠে। তবে, সেই সমস্ত বিষয় উপেক্ষা করেই শুক্রবার জামাইয়ের বাড়িতে এসেছিলেন শ্বশুর পঞ্চানন বাবু। কিন্তু, ফের অশান্তির কারণে শ্বশুরকে মারধর করে জামাই মিলন মাইতি! তার জেরেই, আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় শ্বশুর পঞ্চানন অধিকারীকে। তারপর-ই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামাই মিলন মাইতি-কে কমিয়াচক থেকে গ্রেপ্তার করে বেলদা থানার পুলিশ। শুক্রবার ধৃতকে দাঁতন আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago