দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে:’অশনি’ (Asani) আছড়ে পড়তে পারে আগামী মঙ্গলবার (১০ মে)। টানা ঝড়-বৃষ্টি’র পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী শুক্রবার (১৩ মে) পর্যন্ত। তাই, সবদিক বিবেচনা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফর এক সপ্তাহ পিছিয়ে দিলেন। ১০ মে’র পরিবর্তে, আগামী ১৭ মে তিনি জেলা শহর মেদিনীপুরে আসবেন বলে জানিয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব-কে। রবিবার দুপুরে এই সফরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি সাংবাদিকদের এই খবর দিয়েছেন।
তারপরই, মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি যথাক্রমে, সুজয় হাজরা ও আশিস হুদাইত বিবৃতি দিয়ে জানিয়েছেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী ১১ তারিখ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথস্তরীয় কর্মীসভা ও দিকনির্দেশ অনুষ্ঠানটি পিছিয়ে আগামী ১৮ তারিখ করা হয়েছে।” অন্যদিকে, প্রশাসন সূত্রে জানা গেছে ১০ তারিখের প্রশাসনিক সভা (পশ্চিম মেদিনীপুর জেলার) ১৭ মে অনুষ্ঠিত হবে প্রদ্যোৎ স্মৃতি সদনে। ঝাড়গ্রামের বৈঠক দুটি যথাক্রমে- ১৭ ও ১৮ মে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…