Recent

Midnapore: পশ্চিম মেদিনীপুরে মাটি খুঁড়ে কেন্দ্রীয় প্রকল্পের ফলক বের করল সেন্ট্রাল টিম! FIR করার নির্দেশ BDO-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: এবার মাটি খুঁড়ে কেন্দ্রীয় প্রকল্পের ফলক বের করলেন কেন্দ্রীয় পরিদর্শক দলের সদস্যরা! ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের। প্রসঙ্গত, শুক্রবার আবাস প্লাস যোজনা ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য নানা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে নারায়ণগড় ব্লকের রানিসরাই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল (NLMT) এর সদস্যরা। এদিন এই প্রতিনিধি দলটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। একই সঙ্গে বেশ কয়েকটি প্রকল্পের কাজে সরকারি প্রকল্পের ফলক মাটির নিচে চাপা পড়ে যাওয়ায়, সেগুলিও খুঁজে বের করেন। এরপর, গ্রামবাসীদের দিয়ে ফলকগুলি ধুইয়ে পরিষ্কার করান। একইসাথে বিডিও (BDO)-কে নির্দেশ দেন, যদি কেউ এইভাবে ফলক নষ্ট করে, তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর (FIR) করতে হবে। এমনই নির্দেশ দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

মাটি খুঁড়ে বের করা হল:

উল্লেখ্য যে, এদিন গ্রামবাসীদের সাথেও কথা বলে প্রতিনিধি দলটি। তাঁরা রানীসরাই গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর, চন্দন সরিষা, কুটকি সহ একাধিক গ্রামে যান এবং প্রকল্পের কাজগুলি খতিয়ে দেখেন। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সামনে পেয়ে গ্রামবাসীরা ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা সাত-আট মাস ধরে বকেয়া রয়েছে বলে জানালে ,কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রামবাসীদের এক মাসের মধ্যে বকেয়া টাকা একাউন্টে ঢুকে যাওয়ার প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক প্রতিনিধি জানান, তাঁরা নারেগা (MGNREGA) ও আবাস যোজনা প্রকল্পের (PMAY) কাজ খতিয়ে দেখতে এলাকায় এসেছেন এবং এই বিষয়ে তাঁরা রিপোর্ট দপ্তরে জমা দেবেন। তবে রিপোর্ট সম্পূর্ণ গোপন ভাবেই জমা দেওয়া হবে বলে জানান তাঁরা। একই সঙ্গে তাঁরা এও জানান, এই রিপোর্ট জমা দেওয়ার পরে যাতে দ্রুত গ্রামবাসীরা তাঁদের বকেয়া মজুরি পেয়ে যান সেই ব্যবস্থাও করা হবে।

ধোওয়া হল ফলক :

নির্দেশ বিডিও-কে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago