Recent

Hospital: বেহাল নিকাশি! জলের তলায় পশ্চিম মেদিনীপুরের সুপার স্পেশালিটি হাসপাতাল

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর,৬ ডিসেম্বর: রবিবার থেকে শুরু হওয়া নিম্নচাপের প্রবল বর্ষণে জলের তলায় চলে গেল পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম সুপার স্পেশালিটি তথা মহকুমা হাসপাতাল। জল যন্ত্রণা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরেই রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। তবে, নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় একটু বৃষ্টি হলেই সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমে হাঁটু সমান জল। চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয়-স্বজন সহ স্বাস্থ্যকর্মীদের। গতকাল থেকে শুরু হওয়া নিম্নচাপের বৃষ্টিতেও প্রায় জলের তলায় চলে গেছে এই হাসপাতাল।‌ সোমবার এক হাঁটু জল পেরিয়েই হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে রোগী কিংবা রোগীর আত্মীয় স্বজনদের। দুর্ভোগের মধ্যে পড়েছেন স্বাস্থ্যকর্মীরাও।

জলের তলায় হাসপাতাল :

এদিন, বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল নিকাশি অবস্থা এখানে।‌ নিকাশি নালার অভাবের কারণেই, বৃষ্টি হলেই হাসপাতাল চত্বরে জমে হাঁটুসমান জল! চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মীদেরও নোংরা জল পেরিয়েই পৌঁছাতে হয় হাসপাতালে। সমস্যাটি দীর্ঘদিনের হলেও উদাসীন কর্তৃপক্ষ! যদিও, বিষয়টি খতিয়ে দেখে, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

ভোগান্তি রোগীর পরিজনদের :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago