Recent

Midnapore: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! মেদিনীপুর আদালতের নজিরবিহীন নির্দেশে ‘মধুরেণ সমাপয়েৎ’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: প্রেমিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। গ্রেপ্তার। জেল। তারপর মধুরেণ সমাপয়েৎ! মেদিনীপুর জেলা আদালতের নজিরবিহীন নির্দেশে তেমনটাই ঘটল পশ্চিম মেদিনীপুরে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছিলেন তরুণী। যুবককে গ্রেফতার (৭ মে, ২০২২)-ও করেছিল পুলিশ। প্রায় দেড় মাস জেল খাটার পর, শনিবার (১৮ জুন) মেদিনীপুর জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জাজ (1st Court) ইয়াসমিন আহমেদ ওই যুবককে এক ‘নজিরবিহীন শাস্তি’ দেন! শাস্তি হল- নিজের প্রেমিকা অর্থাৎ যাঁর সাথে সহবাস করেছিলেন, তাঁকেই (অর্থাৎ অভিযোগকারিণী-কেই) বিয়ে করতে হবে। অনুশোচনায় বিদ্ধ যুবক এই শাস্তি অবশ্য মাথা পেতে নেন। আর তাতেই, সোমবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ঘটলো এক ‘মধুরেণ সমাপয়েৎ।’

নবদম্পতি :

আদালতের শাস্তি মাথা পেতে নিয়ে খড়্গপুর শহরের ঝুলি’র বাসিন্দা রাজা জয়সওয়াল নামে ওই যুবক বিয়ে করলেন তাঁর বিরুদ্ধে অভিযোগকারিণী ওই তরুণী-কে। তরুণী খড়্গপুর শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতেই গত ৭ মে (২০২২) রাজা-কে গ্রেপ্তার করেছিল খড়্গপুর টাউন থানা। তারপর প্রথমে পুলিশ হেফাজত ও পরে জেল হেফাজতে ছিলেন রাজা। আদালতে চলছিল মামলা। শনিবার (১৮ জুন) সেই মামলাতেই বিচারক রাজা-কে এই নির্দেশ দেন। আজ, সোমবার মেদিনীপুর শহরের কেন্দ্রীয় সংশোধনাগার (মেদিনীপুর সেন্ট্রাল জেল)- এ দু’জনের বিবাহ সম্পন্ন হয়। খুশি নবদম্পতি। খুশি তাঁদের পরিবারের সদস্যরাও। অভূতপূর্ব এই ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলেই বলছেন, বিচারকের অভিনব এই রায় সমাজে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল নিঃসন্দেহে!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago