তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: বড়দিনের (শনিবার) বিকেলে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া যুবক বিদ্যুৎ দেওয়ানের (২৩) দেহ আজ সকালে উদ্ধার করা হল। গতকাল সন্ধ্যা থেকে স্থানীয়রা এবং পুলিশ অনেক তল্লাশি চালিয়েও দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি। প্রায় ১৮ ঘন্টা পর, আজ ২৬ ডিসেম্বর ডুবুরি নামিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ জল থেকে তুলতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া!
প্রসঙ্গত, ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামারিয়ার বাসিন্দা বিদ্যুৎ গতকাল বন্ধুদের সঙ্গে বামারিয়া উচ্চ বিদ্যালয়ের ঠিক পেছনেই চৌধুরী পুকুরে স্নান করতে নামে। সবাই পুকুর থেকে উঠে আসতে পারলেও, উঠতে পারেনি বিদ্যুৎ! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বিদ্যুৎ তলিয়ে গিয়েছে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও পুকুরের জল থেকে দেহ উদ্ধার করতে পারেনি। তাই, প্রশাসনের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছিল ডুবুরিকে। আজ, রবিবার সকালে ডুবুরি এসে জলে তল্লাশি শুরু করে। পুকুরের জল থেকে উদ্ধার হয় যুবকের দেহ। দেহ উদ্ধারের পর বামারিয়া এলাকাজুড়ে শোকের ছায়া!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…