Recent

Medinipur: বাইক নিয়ে সপরিবারে কলকাতা থেকে ওড়িশা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী, কেঁদেই চলেছে চার বছরের শিশু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: শনিবার ভোরে বাইক নিয়ে কলকাতা থেকে ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সকাল ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের মাদপুরে ১৬নং জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ-দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামীর। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী-কে মেদিনীপুর মেডিক্যাল থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। তবে, তাঁদের বছর চারেকের শিশুকন্যা সুস্থ আছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সেই মোটরবাইক:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ ও স্থানীয় সূত্রে এও জানা গেছে, খড়্গপুর গ্রামীণের মাদপুর এলাকায় ১৬নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার ফলেই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপর ছিটকে পড়েন ঘোষ দম্পতি। তবে, শিশুটির তেমন চোট লাগেনি। দ্রুত স্থানীয়দের সহায়তায় পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর নাম পার্থসারথি ঘোষ (৩৯)। তাঁর স্ত্রী সুপর্ণা ঘোষ (৩৮)-কে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। তবে, শিশুটি সুস্থ আছে বলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। তবে, কুয়াশা ঘেরা সকালে টানা বাইক চালিয়ে অসার ফলে অথবা দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

15 hours ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago