Railway

Kharagpur Station: মহিলা যাত্রীদের সুরক্ষায় খড়্গপুর স্টেশনে ‘পিঙ্ক মোবাইল টিম’! কড়া নজরদারি প্ল্যাটফর্মে ও ট্রেনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ সেপ্টেম্বর:’রাত্তিরের সাথী’ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। পুরুষদের মতোই মহিলারাও রাতে কাজ করবেন। তবে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। মঙ্গলবার সুপ্রিম শুনানিতে ঠিক এমনটাই বললেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। এদিকে, সুপ্রিম কোর্টের শুনানির কয়েক ঘন্টা পরই মহিলা যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকেই খড়্গপুর স্টেশনে (Kharagpur Station) নামানো হলো ‘পিঙ্ক মোবাইল টিম।’ খড়্গপুর GRP-র অধীন এই ‘পিঙ্ক মোবাইল টিম’ সন্ধ্যা থেকে গভীর রাত অবধি খড়গপুর স্টেশনে আসা বা স্টেশনে অপেক্ষারত মহিলা যাত্রীদের সুরক্ষায় নিয়োজিত থাকবে।

খড়্গপুর স্টেশনে পিঙ্ক মোবাইল টিম:

বিজ্ঞাপন (Advertisement):

শুধু তাই নয়, বিভিন্ন ট্রেনে উঠেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই মহিলা পুলিশ বাহিনী বা পিঙ্ক মোবাইল টিম মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবেন বলে জানা গেছে। মঙ্গলবার খড়্গপুর স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন খড়্গপুর জিআরপি’র এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর মহিলা পুলিশ কর্মীরা। তাঁদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়। ঠিক একইভাবে স্টেশনে দাড়ানো বিভিন্ন এক্সপ্রেস ও লোকাল ট্রেনে উঠেও মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন ‘পিঙ্ক মোবাইল টিম’ (Pink Mobile Team)-র সদস্যরা।

নজরদারি ট্রেনেও:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago