Railway

Midnapore Station: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি! মেদিনীপুর স্টেশনে মৃত্যুর হাত থেকে মহিলা যাত্রীকে বাঁচালেন লেডি RPF, দেখুন ভিডিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মে:সাক্ষাৎ মৃত্যু’র হাত থেকে ফিরে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার অন্তর্গত হাতিহলকার বাসিন্দা রোজিনা বিবি। চলন্ত আদ্রা-খড়্গপুর মেমুতে (ট্রেন নং 08686) উঠতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্ম থেকে একেবারে লাইনে পড়ে যাচ্ছিলেন! চলন্ত ট্রেন আর প্যাটফর্মের মধ্যে থাকা সেই ফাঁকা অংশ থেকে শেষমুহূর্তে তাঁকে ফিরিয়ে নিয়ে এলেন, রেলে যাত্রী সুরক্ষার অধীনে থাকা RPF এর মেদিনীপুরের “MY SAHELI TEEM”। সহযোগিতা করেন কয়েকজন যাত্রীও।‌ বৃহস্পতিবার সকাল ১০ টা ৫ মিনিট নাগাদ মেদিনীপুর স্টেশনে এমনই রোমাঞ্চকর ঘটনার সাক্ষী থাকলেন রেল যাত্রীরা!

প্রায় লাইনে পড়ে যাচ্ছিলেন:

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টা ৫ মিনিট নাগাদ (ট্রেন নং 08686) আদ্রা-খড়্গপুর মেমু যখন মেদিনীপুর ষ্টেশনের ১ নং প্লাটফর্মে ঢুকছিল, সেই সময় রোজিনা বিবি নামে ওই মহিলা যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু, নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের শূন্য স্থানের মধ্যে বা ফাঁকা অংশের মধ্যে পড়ে যান। তাঁর শরীরের অর্ধেক অংশ প্রায় ফাঁকের মধ্যে ঢুকে গিয়েছিলো! সেই সময় ১ নং প্লাটফর্মে কর্তব্যরত RPF এর MY SAHELI TEEM এর লেডি কনেস্টবল কাঞ্চন কুমারী এবং হেড কনেস্টবল দীপক ঘোষ এই দৃশ্য দেখেই দ্রুত ছুটে গিয়ে ওই মহিলা যাত্রীকে টেনে বের করে আনেন। কয়েকজন যাত্রীও সহযোগিতা করেন। ফলে, অল্পের জন্য প্রাণ রক্ষা হয় ওই মহিলা যাত্রীর। RPF এর দুই পুলিশ কর্মীর এহেন কাজের জন্য তাঁদের কুর্নিশ জানিয়েছেন স্টেশনে উপস্থিত অন্যান্য রেল যাত্রীরা।

ছুটে এলেন মহিলা আরপিএফ :

বাঁচালেন মহিলা যাত্রীকে, নিচে দেখুন সেই ভিডিওটি: ‌‌‌

Powered by Embed YouTube Video (দেখুন ভিডিও)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago