Railway

Train Cancelled: শিরোমণি, পুরুলিয়া সহ খড়্গপুর-হাওড়া শাখার চারটি এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করল দক্ষিণ পূর্ব রেলওয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১১ জুন: নজিরবিহীন বিক্ষোভ-অবরোধে শুক্রবার প্রায় ১০ ঘন্টার যন্ত্রণা সহ্য করতে হয়েছে যাত্রীদের। এই পরিস্থিতিতে, শনিবার-ও যে আন্দোলন হবেনা, তা নিয়ে নিশ্চিত নয় রেল পরিবার। তাই, হাওড়া খড়্গপুর শাখার চারটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে শনিবারের (১১ জুন) জন্য। তবে, অন্যান্য শাখাতেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। উল্লেখ্য যে, হাওড়া এবং সংলগ্ন উলুবেড়িয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর প্রভৃতি এলাকায় শুক্রবার সকাল ১১ টা থেকে যে রেল অবরোধ শুরু করেছিলেন বিক্ষোভকারীরা, তা চলে শুক্রবার রাত্রি প্রায় ৯ টা অবধি। এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছিল প্রায় সমস্ত ট্রেন। এবার, শনিবার-ও বাতিল করা হচ্ছে বেশকিছু ট্রেন!

শিরোমণি বাতিল শনিবার:

এদিকে, আজ, শনিবার, হাওড়া খড়্গপুর শাখার যে চারটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলি হল- টাটানগর হাওড়া (১২৮১৪) স্টিল এক্সপ্রেস, আদ্রা হাওড়া শিরোমণি এক্সপ্রেস (১৮০০৪), পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস (১২৮২৮) এবং ভদ্রক হাওড়া এক্সপ্রেস (১৮০৪৪)। স্বভাবতই, পুরুলিয়া-শিরোমণির অভাবে সমস্যায় পড়বেন মেদিনীপুর, শালবনি, গড়বেতা সহ জঙ্গলমহলের সাধারণ যাত্রীরা। অপরদিকে, বহিষ্কৃত বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে এবং তাঁর গ্রেপ্তারের দাবিতে যে আন্দোলন চলছে, তা নিয়ে পুলিশ প্রশাসন কড়া বার্তা দিলেও, হাওড়া ও সংলগ্ন এলাকায় বিক্ষোভকারীরা চরম বিশৃঙ্খলা তৈরি করেছেন বৃহস্পতিবার ও শুক্রবার। ওয়াকিবহাল মহলের মতে, যে সকল বিক্ষোভকারীরা পথে নেমেছেন তার সিংহভাগ নাকি জানেনই না কে বিজেপি মুখপাত্র, কে নুপুর শর্মা, তিনি কিই বা বলেছেন!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago