Railway

Midnapore Kharagpur Train: মঙ্গলবার আদ্রা ডিভিশনে বাতিল আরণ্যক, হাতিয়া, রূপসী বাংলা! মেদিনীপুর-খড়্গপুরে ঢুকবেনা গোমো, মেমু স্পেশাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ ডিসেম্বর: আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ ডিসেম্বর আদ্রা ডিভিশনে আধুনিকীকরণ বা ডেভেলপমেন্টের কাজ (Developmental Work) চলবে। তাই, ওইদিন একাধিক এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে। যাত্রীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, সেজন্যই বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। ওই দিন (২০ ডিসেম্বর) সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে, আদ্রা-খড়্গপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৮৬৮৬/০৮৬৮৫); সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৩/১২৮৮৪); শালিমার-ভোজুডি-শালিমার আরণ্যক এক্সপ্রেস (১২৮৮৫/১২৮৮৬) এবং খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস (১৮০৩৫/১৮০৩৬)।

আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন (প্রতীকী ছবি):

অন্যদিকে, আদ্রা ডিভিশনের আরও দু’টি ট্রেনের যাত্রাপথ সঙ্কুচিত করা বা কমানো হয়েছে (Short Terminated)। ট্রেন দুটি চললেও, ঢুকবেনা মেদিনীপুর-খড়্গপুর অবধি। এই দু’টি ট্রেন হল, যথাক্রমে- গোমো-খড়্গপুর-গোমো এক্সপ্রেস (১৮০২৪/১৮০২৩) এবং আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল (০৮৬৮০/০৮৬৭৯)। দু’টি ট্রেনই ওই দিন (২০ ডিসেম্বর) বাঁকুড়া পর্যন্ত চলবে এবং বাঁকুড়া থেকেই ছাড়বে। স্বাভাবিকভাবেই, মঙ্গলবার অসুবিধায় পড়তে পাড়েন খড়্গপুর বা মেদিনীপুর থেকে বাঁকুড়া গামী নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রীরাও। যদিও, বেশ কয়েকদিন আগে থেকেই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে যাত্রীদের সচেতন করে দেওয়া হলো।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago