Railway

যাত্রীদের আরও উন্নত পরিষেবা দিতে রেলের খড়্গপুর ডিভিশন পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করল রেল কর্তৃপক্ষ। তাই, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশন পরিদর্শনে পাঠানো হল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। মঙ্গলবার রেলের যাত্রী পরিষেবা কমিটির এক প্রতিনিধি দল খড়্গপুর শাখায় পরিদর্শনে এসেছিলেন। চার সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন জে. এল নাগওয়ানি, বেবি চাঁকি, শিবরাজ কে গান্ডগে ও সুরমা পাধি। এই প্রতিনিধি দলটি খড়্গপুর ছাড়াও বালাসোর, দিঘা, শালিমার এবং সাঁতরাগাছি রেল বিভাগ পরিদর্শন করেন।

প্রতিনিধি দল :

মূলত, রেলযাত্রীদের নানান অসুবিধা এবং যাত্রীদের জন্য আরো ভালো রেল পরিষেবা দিতে হলে কি কি প্রয়োজন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি, খড়গপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম এবং খড়গপুর রেল বিভাগের অন্যান্য শাখার কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন তাঁরা। প্রতিনিধি দলের পক্ষ থেকে পরিদর্শন করা হয়- স্টেশনের বুকিং কনকোর্স, বসার ব্যবস্থা, টয়লেট, পে অ্যান্ড ইউজ টয়লেট, অবসর গ্রহণের ঘর, ওয়েটিং রুম, এসি পেইড লাউঞ্জ, ক্যাটারিং ইউনিট ইত্যাদি। পরে তাঁরা ADRM, Sr. DCM সহ অন্যান্য শাখা অফিসার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে।

যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয় খতিয়ে দেখলেন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago