Categories: Railway

Railway: ওভারহেড তার ছিঁড়ে গিয়ে বিপত্তি! সন্ধ্যার পর স্বাভাবিক হল হাওড়া-খড়্গপুর শাখার ট্রেন চলাচল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, হাওড়া, ২৯ অক্টোবর: বিকেল নাগাদ ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ঘটে হাওড়া- খড়্গপুর শাখায়। ফলে, শনিবার বিকেল ৪ টা ২০’র পর সাময়িকভাবে বিঘ্নিত হয় পরিষেবা। ভোগান্তির কবলে পড়তে হয় অফিসফেরত নিত্যযাত্রীদের। হাওড়া স্টেশনে পৌঁছে অনেকেই জানতে পারেন ট্রেন চলাচল বন্ধ হয়েছে হাওড়া-খড়্গপুর শাখায়! উদ্বিগ্ন হন অনেকেই। এদিকে, প্রায় ঘণ্টা দুয়েক ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাওড়া স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের চাপ। বিকেল ৫ টা ৫০ মিনিটের পর অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়।

হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড়:

জানা যায়, শনিবার বিকেল ৪ টা ২০ মিনিটে ডাউন বালিচক লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়ে যায়। এই ঘটনা ঘটে হাওড়া কারশেডের কাছে। তার জেরে দক্ষিণ-পূর্ব রেলে হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররাও। তাঁরা ওভারহেড তার জোড়ার কাজ শুরু করেন। আলো জ্বালিয়ে ওভারহেড তার সারানোর কাজ শুরু হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ঘণ্টা দেড়েকের মধ্যে ছিঁড়ে যাওয়া ওভারহেড কাজ শেষ হয়ে যায়। এর পর শুরু হয় রেল পরিষেবা। স্বস্তি ফেরে যাত্রীমহলে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি বলেন, “তার ছিঁড়ে গিয়েছিল। তা ঠিক হয়ে গিয়েছে। বিকেল ৫টা ৫০ থেকে ট্রেন পরিষেবা চালু হয়েছে।” এদিকে, ওভারহেড তার ছিঁড়ে পড়ার জেরে ডাউন ফলকনামা এক্সপ্রেস, ডাউন আমদাবাদ এক্সপ্রেস এবং ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। একই কারণে আপ হাওড়া টাটা স্টিল এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস এবং হাওড়া আদ্রা এক্সপ্রেস হাওড়া স্টেশনে আটকে যায়। পাশাপাশি, একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। দু’টি আপ পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়‌ বলেও জানা গেছে।

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago