Politics

Kharagpur: মধ্যমণি দিলীপ, পোস্টারে নেই হিরণ! “আমি মানুষের জন্য কাজ করি, পোস্টারে থাকার প্রয়োজন নেই”, দিলীপ-কেই বিঁধলেন হিরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: ফাটল যেন ক্রমশ চওড়া হচ্ছে! একদিকে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, অন্যদিকে খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরন)। এর আগে বিভিন্ন ইস্যুতেই পরস্পর-বিরোধিতার সুর ফুটে উঠলেও, তা এতখানি প্রকাশ্যে (খুল্লমখুল্লা) আসেনি! বৃহস্পতিবারের গোষ্ঠী দ্বন্দ্বের পর, দলীয় সমর্থকদের লাগানো একটি হোর্ডিং-কে কেন্দ্র করে রীতিমতো ক্যামেরার সামনেই ‘ক্ষোভ’ উগরে দিলেন হিরণ। কটাক্ষের সুরে বিঁধলেন‌ দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ’কে! বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই হোর্ডিংয়ে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-কে অভিবাদন জানিয়ে মধ্যমণি করা হয়েছে। হোর্ডিংয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্য’র ছবি রাখা হয়েছে, এমনকি জেলা সভাপতি সৌমেন তেওয়ারিও আছেন। কিন্তু, নেই হিরণ! এনিয়ে হিরণ বলেছেন, “আমি হোর্ডিং-পোস্টারে নেই। নিরন্তর মানুষের জন্য কাজ করে চলি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে! জনতাই জনার্দন, ভগবান। আমি জনগণের পূজারি। যারা হোর্ডিং পোস্টারে আছেন, তারা ভোট দিয়ে জেতাতে আসবেন না। বোর্ড গঠনও করতে আসবেন না! শেষ কথা বলবে মানুষই।” তবে, তিনি যে মূলত দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীদের উপরই ক্ষুব্ধ তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন হিরন। তাই, তাঁর অনুগামী মহিলা নেত্রীর হেনস্থার বিষয়টিতে তিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র কাছে অভিযোগ জানানোর কথা স্বীকার করলেও, সাংসদ দিলীপ ঘোষের নাম পর্যন্ত মুখে আনেননি!

এই সেই পোস্টার :

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে সমগ্র রাজ্য তথা পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভরাডুবি হয়েছে বিজেপির। তবে, এই ভরাডুবির মধ্যেও, জেলায় বিজেপি যে দুটি আসন পেয়েছে, তার মধ্যে একটি হিরনের খড়্গপুর সদর! আর, এই খড়্গপুর সদরেরই প্রাক্তন বিধায়ক ছিলেন দিলীপ। এই এলাকা তাঁর গড় হিসেবেই পরিচিত। তবে, সেই হিসেব যেন বদলে দিতে বদ্ধপরিকর হিরণ! ফলাফল ঘোষণার পর থেকেই নানান কর্মসূচিতে নিয়োজিত আছেন তিনি। যখনই খড়্গপুরে পৌঁছেছেন, বিভিন্নভাবে ছুটে গেছেন মানুষের কাছে! আর, তাঁর নানা কর্মসূচি নিয়েই, দিলীপ ঘনিষ্ঠ অনুগামীরা নানা অভিযোগ-প্রশ্ন তুলেছেন। সম্প্রতি (বৃহস্পতিবার), তাঁর অনুগামীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। হয়েছে থানায় অভিযোগও। তবে, রেল শহরে লাগানো দিলীপ অনুগামীদের সাম্প্রতিক পোস্টার ঘিরে অশান্তি’র আগুনে যেন ঘি পড়েছে! নাম না নিয়ে পরোক্ষে দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন হিরন্ময় চট্টোপাধ্যায়। যদিও, এনিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, “দলীয় পোস্টার হলে বিধায়কের ছবি নিশ্চয়ই থাকত! ওটা নিশ্চয়ই কোনো দলীয় পোস্টার নয়। এই ধরনের অভিযোগ এলে খতিয়ে দেখব।” আর, এসব নিয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা তাৎপর্যপূর্ণ ভাবে ‘হিরন’-কে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, “বিজেপি-তে কোনো ভালো লোকই বেশিদিন টিকতে পারবেনা। হিরণ বারবার ক্ষোভ প্রকাশ করছেন, সত্যি কথা বলছেন। আসলে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’তে চলে গেলেও, হিরণ এখন নিজের ভুল বুঝতে পারছেন!”

বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago