Politics

“বিপুল ভোটেই জিতছেন দিদি, ৩-০ নয়, ৭-০ ই হবে”, জানিয়ে দিলেন মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩ অক্টোবর: দিদিকে জেতাতে কর্ণগড় মন্দিরে যজ্ঞ করেছিলেন! ফলাফল ঘোষণার শুরু থেকেই বিপুল ভোটে এগিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বসিত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। ১৭ রাউন্ড গণনা শেষে প্রায় ৪৫ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও বাকি ৪ রাউন্ড। নিশ্চিতভাবে ৫০ হাজারের ব্যবধান ছাড়িয়ে যাবে! স্বভাবতই খুশি সুজয় সহ মেদিনীপুর জেলা তৃণমূলের কর্মী সমর্থকরা। খুশি জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ থেকে মেদিনীপুর শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডব-রা।

মেদিনীপুর শহরের অনুষ্ঠানে সুজয় হাজরা (নিজস্ব ছবি) :

যজ্ঞ করেছিলেন সুজয়-বিশ্বনাথ রা :

এদিন, মেদিনীপুর শহরের একটি অনুষ্ঠানে যোগদান করতে এসে জানালেন, “দিদি প্রায় লক্ষ ভোটেই জিততে চলছেন। এবার, তো ৩-০ হচ্ছেই। আরও ৪ টিতেও ৪-০ হবে। মোট ৭-০ শুধু সময়ের অপেক্ষা!” সন্দীপ সমাজমাধ্যমে লিখলেন, “আওয়াজ উঠুক দিদি এবার পি.এম হবে।” বিশ্বনাথ মেদিনীপুর শহরের অনুষ্ঠান শেষে বললেন, “দিল্লি চলো দিদি!” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গতকালই তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ও খড়্গপুরের পৌর প্রশাসক প্রদীপ সরকারের হাত ধরে প্রায় ৫০০ বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করছে‌ বলে জানা গেছে দলীয় সূত্রে।

মেদিনীপুর শহরের অনুষ্ঠানে বিশ্বনাথ পান্ডব :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago