Politics

“পুলিশ এখন আর চোর-ডাকাত ধরেনা, বিরোধীদের ধমকে-চমকে তৃণমূলে ভরে”! মেদিনীপুরে বললেন প্রাক্তন IPS ভারতী ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর:”পশ্চিমবঙ্গের পুলিশতো চোর-ডাকাত ধরা ছাড়া একটা আলাদা কাজের ভার নিজেদের কাঁধের উপর নিয়ে নিয়েছে! সেটা হচ্ছে বিরোধীদের ভাঙানো। যেখানে বিরোধীরা একটু মাথাচাড়া দিয়ে উঠবে, তাদের বাড়ি গিয়ে তাদের ধমকানো, চমকানোর দায়িত্বটা পুলিশ নিয়েছে। তার ফলে হয়তো কিছু মানুষ ভয় পেয়ে তৃণমূলে চলে যাচ্ছে। এটা দেখে আপনারা চিন্তিত হবেন না। ভারতীয় জনতা পার্টি সংঘবদ্ধ হয়ে লড়বে এবং সব জায়গায় বিজেপি প্রার্থী দিতে পারবে”। আসন্ন পৌরসভা নির্বাচনের আগে, পশ্চিম মেদিনীপুর বিজেপি’তে ভাঙ্গন প্রসঙ্গে বিজেপি নেত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এভাবেই পুলিশকে কটাক্ষ করেন মঙ্গলবার। এদিন, একটি মামলায় মেদিনীপুর আদালতে হাজিরা দিতে এসেছিলেন ভারতী। সেখানেই এমন মন্তব্য করেন। কলকাতা পৌরসভার ফলাফল নিয়েও বিজেপি চিন্তিত নয় বলে জানান তিনি। তাঁর মতে, “ভোটের দিনই তৃণমূলের আচরণ, তান্ডব, সিসি ক্যামেরায় কাগজ চেটানো এসবই ফলাফল নিশ্চিত করে দিয়েছে”।

মেদিনীপুরে ভারতী ঘোষ:

কলকাতা পৌরসভার ফলাফল নিয়ে প্রাক্তন আইপিএস ভারতী এও জানান, “এই ফলাফল শাসকদলের পক্ষেই চিন্তার! কারণ, গণতন্ত্রে শাসকের যতটা সম্মান, ঠিক ততটাই সম্মান বিরোধীদের পাওয়া উচিত। তা না হলে, গণতন্ত্রের জন্য ক্ষতিকর।” সাধারণ মানুষও যে এসব ভালোভাবে নেয়নি, তাও জানান ভারতী। তিনি আরও বলেন, “যাতে বিরোধী শক্তি বেচেঁ থাকতে পারে, তার জন্য আমরা যারা বিরোধী শক্তি আছি, আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করবো, যাতে বিরোধী শক্তিকে আমরা একসঙ্গে আরও শক্তিশালী করতে পারি। যেসব জায়গায় আমরা পিছিয়ে আছি, সেইসব জায়গাগুলো আমরা ঠিক করে আবার এগোনোর চেষ্টা করবো। ভোটে হার জিত তো থাকে, তবে ভোটের রেজাল্ট নিয়ে BJP একফোঁটাও চিন্তিত নয়। কারন BJP একটা আদর্শে, একটা নীতিতে বিশ্বাস করে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago