Politics

জেলাতেও এবার শৃঙ্খলা রক্ষা কমিটির ভাবনা! মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে আলোচনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। জেলা সভাপতি সুজয় হাজরা’র আহ্বানে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ক দীনেন রায়, রাজ্য কমিটির দুই সম্পাদক প্রদ্যোৎ ঘোষ ও আশিস চক্রবর্তী সহ জেলার শীর্ষ নেতৃত্ব, মহিলা সভাপতি কল্পনা শেঠ, শ্রমিক সংগঠনের সভাপতি শৈবাল গিরি, যুব সভাপতি সন্দীপ সিংহ এবং ব্লক ও শহর সভাপতিরা। উপস্থিত ছিলেন, শাশবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাত, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান প্রমুখরাও। বৈঠকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং আগামীদিনের পৌর ও পঞ্চায়েত নির্বাচন বিষয়ে আলোচনা হয় ঠিকই, তবে সর্বাধিক গুরুত্ব পায়, “দলীয় শৃঙ্খলা রক্ষা”র বিষয়টি! সূত্রের খবর অনুযায়ী, আকার-আয়তনে ক্রমশ বেড়ে চলা তৃণমূল কংগ্রেসে ‘শৃঙ্খলা’ রক্ষা করে সংগঠন শক্তিশালী করার উপর জোর দেন নেতৃত্বরা। এক্ষেত্রে, প্রয়োজনে বামেদের দলীয় শৃঙ্খলা-কে অনুরসণ করার মতটিও উঠে আসে বলে জানা গেছে! নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “দলে ভিড় বাড়ছে।‌ বিজেপি সহ বিভিন্ন দল থেকে বিধায়ক, সাংসদ এবং অগণিত কর্মীরা আসছেন। তাই, শৃঙ্খলা রক্ষা নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ! যেই আসুন না কেন, তাঁকে দলীয় শৃঙ্খলা এবং অনুশাসন মেনে চলতে হবে। নেতৃত্বের কথা মানতে হবে। দলের উর্ধ্বে কেউ নন!” এটাই আলোচনাই এদিনের বৈঠকে গুরুত্ব পায় বলে জানা গেছে।

তৃণমূলের কোর কমিটির বৈঠক :

দলে শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা হয় বলে পরোক্ষে মেনে নিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা-ও। সন্ধ্যা নাগাদ অন্য একটি বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে, তাঁকে কোর কমিটির বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই তিনি বলেন, “শৃঙ্খলা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে দল যত বেশি শৃঙ্খলাবদ্ধ, সেই দলের সংগঠন তত বেশি মজবুত। দলের উর্ধ্বে কেউ নন এটা সকলকেই বুঝতে হবে এবং মেনে চলতে হবে।” জেলাতেও দলীয় শৃঙ্খলা কমিটির প্রস্তাব উঠে এসেছে বলে একটি সূত্রে জানা গেছে। এ নিয়ে জেলা সভাপতি জানান, “জেলার কোর কমিটির বৈঠকে বেশ কিছু প্রস্তাব উঠে এসেছে ঠিকই। তবে, সবটাই করা হবে রাজ্য নেতৃত্বের পরামর্শ ও অনুমতি নিয়ে।” ভবিষ্যতে এনিয়ে আলোচনা চলতে থাকবে বলেও তিনি জানিয়েছেন। বিভিন্ন এলাকায় গোষ্ঠী সংঘর্ষ নিয়ে জেলা সভাপতি বলেন, “তৃণমূল দল বাড়ছে। অস্বীকার করবনা, সেখানে মতের পার্থক্য নেই! তবে, মত ভিন্ন হলেও, দল এবং দলনেত্রী একজনই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় শৃঙ্খলা-র বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ‘তৃণমূল যদি বাছবিচার না করে দরজা খুলে দেয়, রাজ্যে বিজেপির অস্তিত্বই থাকবেনা! কিন্তু, আমরা তা করবনা।’ তাই যেই আসুন না কেন, যেই থাকুন না কেন, দলের নির্দেশ ও শৃঙ্খলা মেনে চলতে হবে, এটাই বড় কথা।” এদিনের, বৈঠকে দু-একজন বিধায়কের অনুপস্থিতি নিয়ে সুজয় বাবু সহ কোনো নেতাই অবশ্য মুখ খুলতে চাননি!

আলোচনা দলীয় শৃঙ্খলা নিয়ে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago