Police Administration

Paschim Medinipur: বগটুই এফেক্ট! জেলা জুড়ে ব্যাপক ধরপাকড়, আগ্নেয়াস্ত্র সমেত ৫ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার পশ্চিম মেদিনীপুরে; উদ্ধার বোমা, বাজেয়াপ্ত চোলাই মদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: দ্বিতীয় বগটুই চায়না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুষ্কৃতী দমন অভিযান। শুরু হয়েছে গুলি বোমা উদ্ধার। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে ব্যাপক পুলিশি ধরপাকড় ও অভিযান। রবিবার, একদিনে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মোট ৫ জন কুখ্যাত দুষ্কৃতীকে বন্দুক ও কার্তুজ সহ গ্রেপ্তার করেছে বিভিন্ন থানার পুলিশ। প্রত্যেক দুষ্কৃতীকে আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও, উদ্ধার করা হয়েছে বোমা এবং তা নিষ্ক্রিয় করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাপক পরিমাণে চোলাই মদ। বেআইনিভাবে চোলাই কারবারের জন্য ১১ জনকে গ্রেফতার হয়েছে। এর আগে, গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ অবধি জেলা জুড়ে ব্যাপক পুলিশি অভিযানে, বিভিন্ন অপরাধে মোট ২৭০ জন দুষ্কৃতী বা অপরাধীকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ। বন্দুক, বোমা উদ্ধার হয়েছিল শালবনীর পিড়াকাটা, দাঁতন, নারায়ণগড়, কেশপুর, খড়্গপুর প্রভৃতি এলাকা থেকে। অপরদিকে, ১০৫৮ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছিল ওই সময়ের মধ্যে। ফের, এপ্রিলের শুরু থেকেই শুরু হয়েছে অভিযান।

বন্দুক উদ্ধার নারায়ণগড়ে :

এদিন (রবিবার), দুটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে জেলার সবং থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, সঞ্জয় মান্না নামে ২৫ বছরের ওই যুবককে শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানার ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলের মুরারিচক এলাকায় অভিযান চালায় সবং থানার পুলিশ আধিকারিকরা। যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ। ধৃত ওই যুবকের বাড়ি মুরারিচক এলাকায় বলে জানা গেছে। তাকে রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, ফের বন্দুক উদ্ধার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। শনিবার গভীর রাতে নারায়নগড় থানার পুলিশ কুচলি ব্রিজের কাছে কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে দুটি দেশি বন্দুক উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ। ধৃতের নাম গোপাল নায়েক। দুটি বন্দুকসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রবিবার খড়গপুর মহকুমা আদালতে পেশ করে নারায়ণগড় থানার পুলিশের। তাকেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অপরদিকে, খড়্গপুর টাউন ও লোকাল এবং আনন্দপুর থানা থেকে মোট ৩-টি বন্দুক সহ ৩ জন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যেকেরই পুলিশ হেফাজত হয়েছে। এছাড়াও, মোহনপুর থানার আঁতলা এলাকায় উদ্ধার হয়েছে তাজা বোমা। তা নিষ্ক্রিয় করেছে বোম্ব স্কোয়াড। এদিকে, খড়্গপুর টাউন থানার পুলিশ আজ ১১ জন চোলাই কারবারীকে গ্রেফতার করেছে এবং গোলবাজার এলাকা বিপুল পরিমাণে চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

বোমা উদ্ধার মোহনপুরে:

আদালতে তোলা হচ্ছে চোলাই কারবারীদের :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago