Passed Away

জন্মাষ্টমীর দিনই মর্মান্তিক দুর্ঘটনা! প্যাণ্ডেল করার সময় উপর থেকে পড়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট:’নিয়তি’ বোধহয় কোনও তিথি-নক্ষত্র মানেনা! শুভ দিনে শুভ কাজ করতে গিয়েও ঘটে গেল চরম দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের আমানিতে ঘটেছে সেই মর্মান্তিক দুর্ঘটনা। জন্মাষ্টমীর দিন বিশ্বকর্মা পূজা’র প্যাণ্ডেল করতে উঠে, প্যাণ্ডেলের উপরের কাঠামো থেকে পড়ে মৃত্যু হল হরিপদ মালি নামে এক ব্যক্তির। বয়স মাত্র ৪৫। এই ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হরিপদ মালি :

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে দাঁতনের আমানি গ্রামে বিশ্বকর্মা পূজা’র প্যাণ্ডেল করছিলেন হরিপদ। সেই সময়ে উপরে উঠে তিনি কাঠামো বাঁধছিলেন। হঠাৎই পা হড়কে বা নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান! সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বেলদা থানার পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়। শোকস্তব্ধ এলাকাবাসী!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago