দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ জুন: করোনা আক্রান্ত হয়ে রামকৃষ্ণলোকে পাড়ি দিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস-প্রেসিডেন্ট স্বামী শিবমায়ানন্দ মহারাজ। রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে খবর, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। মহারাজের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
গত ২২ মে জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন স্বামী শিবমায়ানন্দ। সেইদিনই জানা যায় যে, তিনি করোনা আক্রান্ত। পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনেও রাখা হয় তাঁকে। কিন্তু শেষপর্যন্ত শুক্রবার রাতেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে হাইপারটেনশন, অ্যাসমা ও কিডনির অসুখে ভুগছিলেন মহারাজ। ২০১৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন স্বামী শিবমায়ানন্দ। রামকৃষ্ণ মিশনের একাধিক শাখায় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই, তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তমহলে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…