Paschim Medinipur

Midnapore: পশ্চিম মেদিনীপুরের ১০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ‘কৃষক বন্ধু’র টাকা! কোল্ড স্টোরেজ বাড়ানোর উপর জোর দিলেন জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: অভিমানী বর্ষা রানি এখনও প্রবেশ করেননি দক্ষিণবঙ্গে! দু’একদিনের মধ্যেই হয়তো খাতায়-কলমে প্রবেশ করবেন তিনি! তবে, তাঁর প্রবেশের আগেই শুক্রবার (২১ জুন) জেলা শহর মেদিনীপুরে অবস্থিত জেলাশাসকের কার্যালয়ে জেলা কৃষি দফতরের একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। জেলাশাসক খুরশিদ আলী কাদেরী-র নেতৃত্বে কৃষি দফতরের আধিকারিকদের নিয়ে এই রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিগত বছরের নানা প্রকল্প ও ব্যয়-বরাদ্দ নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমনই চলতি আর্থিক বছরের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ এবং কৃষকদের শস্য বীমাতে নাম নথিভুক্তকরণের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শুক্রবার বিকেলে জেলাশাসকের পক্ষ থেকে জানানো হয়, কৃষি ক্ষেত্রে গত দুই বছরে মোট ২৬১টি প্রকল্পে ৯৭.৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি বছরে ১০৬টি প্রকল্পের জন্য অর্থ মঞ্জুর করা হবে। এছাড়াও, একাধিক গুদাম ঘর, কোল্ড স্টোরেজ তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত জেলায় মাল্টি পারপাস কোল্ড স্টোরেজ (সমস্ত ধরনের ফসলের জন্য) বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন জেলাশাসক।

জেলাশাসক খুরশিদ আলী কাদেরী-র নেতৃত্বে বৈঠক:

বাংলার শস্য বীমা প্রকল্পে রবি শস্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের মোট ৫ কোটি ২ লক্ষ ৩৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। খরিফ শস্যে কৃষকদের নাম নথিভুক্তকরণের কাজ চলছে বলেও এদিনের বৈঠকে জেলাশাসককে অবগত করেন কৃষি দফতরের আধিকারিকরা। সর্বোপরি, ‘কৃষক বন্ধু’ প্রকল্পে খরিফ ফসল (মূলত ধান) রোপন করার আগেই জেলার ১০ লক্ষ ১৯ হাজার কৃষকের অ্যাকাউন্টে সরাসরি (DBT) রাজ্য সরকারের অনুদান (বা, আর্থিক সহায়তা) পৌঁছে যাবে বলে এদিন বিকেলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago