Paschim Medinipur

Midnapore: ‘অযোগ্যদের তালিকায় নাম’, ভেঙে পড়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, কি জানালেন জেলা সভাপতি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ অযোগ্য বা দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার রাতে ১৮০৪ জন ‘দাগি’ বা ‘টেন্টেড’ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার ৩৯নং নামটি- অজয় মাজি। তিনি একদিকে যেমন পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের মোহাড় ব্রহ্মময়ী হাইস্কুলে নবম-দশম শ্রেণির বাংলার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, ঠিক তেমনই তিনি ঘাটাল সাংগঠনিক জেলার অধীন পিংলা ব্লকের জলচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিও। তাঁর নাম ‘টেন্ডেড’ (প্রমাণিত দোষী)-দের তালিকাতেও রয়েছে। ফলে তাঁর স্কুলে যাওয়া আগেই বন্ধ হয়ে গিয়েছে। আদালতের নির্দেশ, নতুন করে পরীক্ষাতেও বসতে পারবেননা তিনি। ফেরাতে হবে বেতনও।

অজয় মাজি:

বিজ্ঞাপন (Advertisement):

শনিবার টেন্টেড বা প্রমাণিত দোষীদের তালিকা প্রকাশের মধ্য দিয়ে ‘অফিসিয়ালি’ তাতে সিলমোহর দিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আর তারপরই এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দৃশ্যতই হতাশার সুরে অজয় বাবু জানিয়েছেন, “কিছুই বলার নেই! এই বিষয়ে যা বলার সরকার বলবে।” এরপরই তিনি ফোন কেটে দেন। পরে নিজেই ফোন করে জানান, “আমার যোগ্যতা বা দক্ষতার বিষয়ে আমার স্কুলে খোঁজ নিলেই জানতে পারবেন। তা সত্ত্বেও কেন এই তালিকায় নাম, তা এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশনই বলতে পারবে। দয়া করে এই বিষয়ে কোন অপপ্রচার করবেন না!” এই বিষয়ে পিংলার বিধায়ক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “এনিয়ে আমি কিছুই বলতে পারব না। কারণ এর সাথে আমাদের সরকার, দল বা ব্যক্তিগতভাবে আমি নিজে যুক্ত নই। ওঁর নাম কেন এই তালিকায় এসেছে, সেটা একমাত্র উনিই বলতে পারবেন। আমার কিছু বলার নেই।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago