Paschim Medinipur

Midnapore: জঙ্গলমহলের রুক্ষ মাটিতে ‘ভারতসুন্দরী’ কুল, শীতেও ফলছে আম; বছরে লক্ষ লক্ষ টাকা আয়ের দিশা দেখাচ্ছেন মেদিনীপুরের অধ্যাপক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: আদতে কুল। দেখতে অনেকটা ছোট ছোট আপেলের মতো। তাই সকলে একে আপেল-কুল নামেই চেনেন। পোশাকি নাম অবশ্য ‘ভারতসুন্দরী কুল’। জঙ্গলমহলের লাল, অনুর্বর মাটিতেও এই কুলের চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যুব সম্প্রদায়কে দিশা দেখাচ্ছেন মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রশান্তকুমার দাস। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সহযোগিতায়, মেদিনীপুর শহরের উপকন্ঠে দেলুয়া এলাকায় ১৪ একর জমি লিজ নিয়ে তিনি গড়ে তুলেছেন ‘ফরেস্ট পার্ক’ নামে এক স্বপ্নের বাগান। সেখানেই ৫ বিঘা জমিতে এই আপেল-কুল বা ভারতসুন্দরী কুলের চাষ করেছেন তিনি।

আপেল-কুল বা ভারতসুন্দরী কুলের চাষ:

বিজ্ঞাপন (Advertisement):

সেইসঙ্গেই এই শীতেও ওই বাগানে ফলিয়েছেন তিনি অলটাইম কাটিমন আম। বছরে দু’বার পাওয়া যায় এই আম। এর আগে গত মরশুমে এই বাগানে মিয়াজাকি, রেড পালমার, রেড আইভরির মতো মহা মূল্যবান আম ফলিয়েছেন তিনি। এই শীতে প্রশান্তবাবুর বাগানে আপেল-কুল, কাটিমন আম ছাড়াও ফলেছে পেঁপে, পেয়ারা প্রভৃতি ফল। শোভা পাচ্ছে রঙবেরঙ-এর নানা ফুলও। আর এই সমস্ত চাষই তিনি করেছেন জৈব সার প্রয়োগে। প্রশান্ত বাবু জানান, বাণিজ্যিক ভাবে যে পাঁচ বিঘা জমিতে তিনি আপেল-কুল বা ভারতসুন্দরী কুলের চাষ করেছেন তাতে খরচ ১ লক্ষ ২০ হাজার টাকার মতো। অর্থাৎ, বিঘা প্রতি খরচ প্রায় ২৪-২৫ হাজার টাকা। তার বিনিময়ে বিঘা প্রতি ১ লক্ষ টাকা করে লাভ করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড়-দু’লক্ষ টাকার কুল বিক্রি করা হয়ছে বলেও জানান তিনি। জানুয়ারি মাসে আরও দু-তিন লক্ষ টাকার বিক্রি হবে বলে জানিয়েছেন বাংলা বিষয়ের এই সহকারী অধ্যাপক তথা বছর ৪০-এর উদ্যোগী যুবক। তিনি জানান, ফের মার্চ থেকে এই কুল গাছগুলির পরিচর্যা করলে পরবর্তী ডিসেম্বর-জানুয়ারিতে আবারও কয়েক লক্ষ টাকার আপেল-কুল বিক্রি করা সম্ভব। প্রশান্ত বলেন, ‘জঙ্গলমহলের তরুণ প্রজন্মকে বিকল্প আয়ের সন্ধান দেখানোর উদ্দেশ্যেই বছরখানেক আগে আমরা গড়ে তুলি সৃজনী এগ্রো ফাউন্ডেশন। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সহযোগিতায়, আমাদের এই সংস্থার তরফে জঙ্গলের মাঝে এই ‘ফরেস্ট পার্ক’ গড়ে তুলে, সেখানে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার ও হার্টিকালচার প্রকল্পের কাজ করছি আমরা। রুক্ষ, অনুর্বর লাল মাটিতেও শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে এই ধরনের বিকল্প চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব।’ যে কোন উৎসাহী যুবক বা সংস্থা যদি বিকল্প চাষের বিষয়ে তাঁদের সহযোগিতা চান, সেক্ষেত্রে সবরকমের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি উর্মিলা সাউ বলেন, ‘অধ্যাপক সহ ওঁদের এই সংস্থা খুব ভালো কাজ করছেন। অনেকের কর্মসংস্থানও হয়েছে। সর্বোপরি, আমাদের এই মেদিনীপুর সহ জঙ্গলমহলের যুবকদের বিকল্প আয়ের দিশা দেখানোও সম্ভব হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। আশা করব, ভবিষ্যতে আরও অনেক উৎসাহী তরুণরা এগিয়ে আসবেন।’

শীতেও ফলেছে আম:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago