Paschim Medinipur

Medinipur: আত্মঘাতী হলেন পশ্চিম মেদিনীপুরের এক সিভিক ভলেন্টিয়ার

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: আর.জি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়-কে নিয়ে যখন গোটা রাজ্য তথা দেশ উত্তাল; সেই আবহেই এবার পশ্চিম মেদিনীপুরের এক সিভিক ভলেন্টিয়ার অত্মঘাতী হলেন! ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় এলাকায়! মৃত সিভিক কর্মী সবং থানায় কর্মরত ছিলেন। তাঁর নাম কার্তিক চন্দ্র মন্ডল। বয়স আনুমানিক ৩৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কার্তিক ও তাঁর স্ত্রী-র মধ্যে বনিবনা হচ্ছিল না! অশান্তি হচ্ছিল মাঝেমধ্যেই। রবিবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়।

মৃত সিভিক কর্মী:

জানা যায়, ঝগড়ার সময় রাগের বশে কার্তিক বাড়িতেই বিষপান করেন। এরপর তড়িঘড়ি তাঁকে প্রথমে মোহাড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সবং হাসপাতালেই ওই সিভিক কর্মীর মৃত্যু হয়! ঘটনায় শোকের ছায়া ছায়া নেমে এসেছে এলাকায়। কার্তিকের এই আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত সবং থানার পুলিশ তথা তাঁর সহকর্মীরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago