Murder

West Midnapore: মাত্র দু’মাসের বিয়ে, স্বামীর অবর্তমানে গৃহবধূকে খুন করার অভিযোগ ভাসুর ও ননদের বিরুদ্ধে! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় তদন্তে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট:স্বামী বাইরে। সম্পত্তি’র লোভে ভাসুর ও ননদের হাতে খুন হলেন গৃহবধূ! এমনটাই অভিযোগ গৃহবধূর বাবা’র। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম অঞ্চলের ঘুসুম পুকুর এলাকার। সম্পত্তির লোভে গৃহবধূকে খুন করেছে তাঁর ভাসুর, সাহায্য করেছে ননদ সহ শ্বশুর বাড়ির লোকেরা; এমনটাই অভিযোগ মৃতার বাবার। তিনি পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে। কঠোর শাস্তির দাবি করেছেন অভিযুক্তদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনা ঘিরে চাঞ্চল্য:

মৃতার বাবা শেখ মোমিনের বক্তব্য অনুযায়ী, মাত্র দু’আড়াই মাস আগে শহীদ খানের সাথে বিয়ে হয় তাঁর মেয়ে মুসকান বিবির। কাজের সূত্রে জামাই শহীদ খান বাইরে থাকেন। টাকা-পয়সার জন্য অত্যাচার করা হত। প্রায়ই বাপের বাড়িতে চলে আসত। তাঁরা ফের বুঝিয়ে সুঝিয়ে পাঠাতেন। এদিন-ও সম্পত্তির লোভেই মুসকানকে সোমবার রাতে খুন করেছে তাঁর ভাসুর রফিজুল খান ও ননদ রুফসানা। এরপর, মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুরবাড়ির পরিবারের তরফে জানানো হয়, তাঁদের মেয়ে মারা গেছে বলে। বাপের বাড়ির লোকেরা এসে দেখেন, মৃত মেয়ের শরীরে বিশেষত মুখে ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই, খবর পেয়ে পুলিশ আধিকারিকরা এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠান। বাপের বাড়ির লিখিত অভিযোগের ভিত্তিতে, পিংলা থানার পুলিশ গৃহবধুর ভাসুর রফিজুল খান ও ননদ রুফসানা আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago