Murder

‘ডাইন’ সন্দেহে এক ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে, গ্রেফতার ২

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: ‘ডাইন’ সন্দেহে এক ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরে! বুধবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত পলশা অঞ্চলের জগতপুর গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ রক্তাক্ত অবস্থায় গ্রামের সামনেই একটি জলা জমিতে দুর্গাপদ টুডু নামে সত্তোরোর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। নিমেষের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, বিকেল নাগাদ মাছ ধরে বাড়ি আসার পথে এলাকার কিছু লোক ডাইন বা ডাইনি সন্দেহে তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছে। এরপর, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়ে দেয়। এই ঘটনায় অভিযুক্ত দু’জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে।

হত্যা করা হয় দুর্গাপদ টুডু-কে :

মৃতের ছেলে অভিনাশ টুডু অভিযোগ করেন, “বাবা বিকেলে মাছ ধরতে গিয়েছিলেন। আমরা জানি একটু পরেই বাবা ফিরে আসবেন। কিন্তু, সন্ধ্যা নামলেও ফিরে না আসায় আমরা এগিয়ে যাই। গিয়ে দেখি, ওই রাস্তায় রক্ত পড়ে আছে। যে হাঁড়িতে মাছ নিয়ে আসতো, সেই হাঁড়ি রাস্তার পাশে পড়ে আছে। তার সামনেই জমিতে জলের মধ্যে বাবা মৃত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলাম। ডাইনি অপবাদ দিয়ে, আমার বাবাকে খুন করেছে রহিম সরেন, লক্ষ্মী সরেন সহ কয়েকজন। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।” পুলিশ ‘ডাইন’ এর বিষয়-টি স্বীকার না করলেও, এলাকার আরও কয়েকজন তা স্বীকার করেছে। প্রশ্ন উঠছে, শহর লাগোয়া এই এলাকাতেই যদি এই ধরনের নৃশংস ও পাশবিক ঘটনা ঘটে, তবে অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা প্রত্যন্ত আরও অনেক গ্রামের অবস্থা কি? এই বিষয়ে স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। জেলা বিজ্ঞান মঞ্চের তরফে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

এখান থেকেই উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago