Movement

Primary Movement: আশা দেয়নি পর্ষদ, তবুও রাত জাগা জোনাকির মতো রাজপথে বসে ‘উই শ্যাল ওভারকাম’ গাইছেন হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ অক্টোবর: আশার আলো দেখাননি পর্ষদ সভাপতি গৌতম পাল! তাতে কি! ‘জোনাকি’র মতো মোবাইলের আলো‌ জ্বেলে রাজপথে বসে পিট শিগারের ‘We shall overcome’ গাইছেন হাজার হাজার যোগ্য ও বঞ্চিত চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, সাদা খাতা জমা দেওয়া কয়েক হাজার অযোগ্যদের কাছে তাঁদের হকের চাকরি বিক্রি করে তাঁদের ‘নট ইনক্লুডেড’ (Not Included) করে দিয়েছে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের অধীনস্থ বোর্ড। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তিনি নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, “টেট পাস প্রশিক্ষিত সকলকেই (প্রায় ২০ হাজার) ধাপে ধাপে নিয়োগ করা হবে।” কিন্তু, এখনও প্রায় ১০-১১ হাজার (পর্ষদের নতুন হিসেবে ১৬,১০১) যোগ্য চাকরিপ্রার্থী রাস্তায় বসে আছেন। তাই, সোমবার তাঁরা একতা মঞ্চের নেতৃত্বে ‘ডু আর ডাই’ আন্দোলনে নেমেছেন। রাত্রি ১০-১১ টা’র সময়ও অচিন্ত্য, পারমিতা-রা পর্ষদ অফিস আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে (সল্টলেক, করুনাময়ী) অবস্থানে বসে আছেন!

রাত জাগা আন্দোলনে :

সন্ধ্যা নাগাদ তাঁদের সাথে সাক্ষাৎ করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, “২০১৪ ও ২০১৭ টেট পাসদের মধ্য থেকে ১১ হাজার জনকে নিয়োগ করা হবে। তাতে সকলেই অংশগ্রহণ করুন!” কিন্তু, ২০১৭ টেট পাস প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থীদের সঙ্গে কোনোভাবেই প্রতিযোগিতায় যেতে রাজি নন ২০১৪ টেট পাস নট ইনক্লুডেডরা। একতা মঞ্চের দাবি, “এখনও ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়নি। নিয়োগ অসম্পূর্ণ। তা সত্ত্বেও নতুন করে বেআইনি নিয়োগের ফাঁদ পেতেছেন নতুন পর্ষদ সভাপতি।” বরং পড়ে থাকা প্রায় ৪ হাজার শূন্য পদ এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাদ দিয়ে সমস্ত নট ইনক্লুডেডদের অবিলম্বে নিয়োগ করা হোক। আর, সেই দাবিতেই ডু আর ডাই আন্দোলনে নেমেছেন নট ইনক্লুডেড হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী।

পর্ষদ অফিসের সামনে অবস্থানে নট ইনক্লুডেডরা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago