Movement

জ্বালানির দামে আগুন! পশ্চিম মেদিনীপুর জুড়ে তীব্র প্রতিবাদ তৃণমূলের, শালবনীর মন্ত্রী শ্রীকান্ত চাপলেন গরুর গাড়িতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলাজুড়েও চলছে আন্দোলন। সবং থেকে শালবনী, খড়্গপুর থেকে মেদিনীপুর সর্বত্র অবস্থান-বিক্ষোভ-আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের বটতলা চকে অবস্থান-বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। কর্মসূচি চলবে আগামী রবিবার পর্যন্ত, জানালেন জেলা সভাপতি অজিত মাইতি। বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানোও হলো। অন্যদিকে, সবং কিংবা‌ শালবনী, গড়বেতা কিংবা খড়্গপুর সর্বত্র হলো প্রতিবাদ আন্দোলন। কোথায় গরুর গাড়ি চেপে, কোথাও মোদীর কুশপুত্তলিকা খাটে তুলে ‘বল হরি হরি বোল’ ধ্বনিতে ঘুরিয়ে দাহ করে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন নেতা-কর্মীরা।

মেদিনীপুরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ :

গরুর গাড়িতে চেপে তৃণমূলের প্রতিবাদ :

শালবনীর পিড়াকাটাতে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত গরুর গাড়িতে চেপে প্রতিবাদ জানালেন। পিড়াকাটা বাজার থেকে পেট্রোল পাম্প পর্যন্ত তিনি গরুর গাড়িতে চেপে যান। তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী, সমর্থকরা। শ্রীকান্ত বলেন, “কেন্দ্রের মোদী সরকারের জনস্বার্থবিরোধী নীতির কারণেই এভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন সহ প্রতিটি জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। আর, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই প্রতিটি জিনিসের দাম বাড়ছে। দরিদ্র, শ্রমিক, মধ্যবিত্ত শ্রেণীর কথা ভাবেনা মোদী সরকার। উনি শিল্পপতিদের কর ছাড় দেন, ঋণ মুকুব করেন আর মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র শ্রেণীর অপমৃত্যু ঘটে! তাই আমাদের এই প্রতিবাদ।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে আগামীকালও এই প্রতিবাদ আন্দোলন চলবে।

সবংয়ে প্রতিবাদ :

পিড়াকাটায় প্রতিবাদ :
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago