Midnapore

Midnapore Medical: মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠরতা তরুণী চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হোস্টেলের ঘর থেকে, তদন্তে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Midnapore Medical College and Hospital) গার্লস হোস্টেল থেকে এক তরুনী চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল! মঙ্গলবার (৯ নভেম্বর) রাত্রি সাড়ে দশটা নাগাদ হোস্টেলের রুম থেকে উদ্ধার হয় মিনি ঘোষ (Mini Ghosh) নামে বছর ২৭ এর ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগে পিজিটি ২য় বর্ষের (PGT 2nd Yr, in the Dept. of Pediatrics) পড়ুয়া ছিলেন ওই তরুণী। বাড়ি মুর্শিদাবাদের কান্দি এলাকায়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও, এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার মেডিক্যাল কলেজেই ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। তবে, আকস্মিক এই দুর্ঘটনায় হতবাক সকলেই! শোকস্তব্ধ চিকিৎসক মহল।

চিকিৎসক মিনি ঘোষ (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত) :

মেদিনীপুর মেডিক্যাল কলেজ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সিনিয়র ডাক্তারদের সাথে সেমিনারে অংশ নেওয়ার জন্য প্রেজেন্টেশান তৈরি করেন শিশু বিভাগে (Pediatrics) এম.ডি পাঠরতা সম্ভাবনাময় ওই চিকিৎসক। এরপর, রাতে ওই ছাত্রীকে ডাকতে গিয়ে রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় সহপাঠীদের। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পেয়ে, অবশেষে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই চিকিৎসক পড়ুয়ার দেহ। ঘটনার সত্যতা স্বীকার করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শিশু বিভাগের প্রধান ডাঃ তারাপদ ঘোস জানিয়েছেন, “মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে আমাদের প্রাথমিক অনুমান”। তবে, কি কারণে মানসিক অবসাদ, তা বুঝতে পারছেন না কেউই! মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক বললেন, “এত ব্রাইট ফিউচার! তারপরেও এই ঘটনা, মেনে নেওয়া যায়না।” ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। বুধবার সকালে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। এদিকে, মৃত্যু রহস্য উদঘাটন করতে হোস্টেলের অন্যান্য সহপাঠীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। যদিও, প্রকাশ্যে মুখ খোলেননি কেউই! তবে, ঘটনা ঘিরে চিকিৎসক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Dr. Mini Ghosh (Photo- Collected from Facebook)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago