Kolkata

Red Road Kolkata: “দয়া করে মাকে চাকরিটা দিন!” সাদা কাপড়ে ‘লজ্জা’ ঢেকে কার্নিভাল পালন, শিশুর আর্তনাদ রেড রোডের আকাশে-বাতাসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ অক্টোবর: বাংলার দুর্গাপূজা ‘হেরিটেজ’ তকমা পেয়েছে। আলোকোজ্জ্বল কার্নিভাল দেখে ধন্য ধন্য করছেন দেশি-বিদেশী অতিথিরা। তাঁরা বোধহয় জানাতেও পারলেন না, প্রদীপের তলাতেই অন্ধকার! কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হলো সম্পূর্ণ বেআইনিভাবে। তাঁদের আওয়াজ যাতে না পৌঁছয় রেড রোডের রঙিন রাস্তা অবধি, তাই ২৫ ফুটের সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল মাতঙ্গিনী মূর্তির সামনের রাস্তা। কার্নিভালের গৌরবের মাঝেই বাংলার এই ‘লজ্জা’ ঢাকার আপ্রাণ প্রচেষ্টাকেও তাই তুলোধুনা করতে ছাড়ছেন না, সচেতন নাগরিক থেকে বিরোধী নেতা-নেত্রীরা। তবে, এসবকিছু ছাপিয়েও ধর্না মঞ্চ থেকে এক শিশুর হাতে ধরা প্ল্যাকার্ড যেন, এই উৎসবের আবহেও রাজ্যের বুকে ঘটে যাওয়া ভয়াবহ চাকরি-দুর্নীতির দিকেই আঙুল তুলছে! প্ল্যাকার্ডে লেখা- “মায়ের কান্না, আমার কষ্ট। দয়া করে মাকে চাকরিটা দিন।”

রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী:

কোজাগরী লক্ষ্মী পূজা’র দিনও এভাবেই হাজার হাজার শিক্ষিত তথা প্রশিক্ষিত ও যোগ্য ‘গৃহলক্ষ্মী’রা তাঁদের সন্তানদের নিয়ে রাজপথে বসে আছেন! সচেতন নাগরিকরা বলছেন, “এ লজ্জা, আপামর বঙ্গবাসীর লজ্জা! লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০-১০০০ এ লজ্জা ঢাকার নয়!” কলকাতা হাইকোর্টে চার্জশিট জমা দিয়ে ইতিমধ্যে সিবিআই জানিয়ে দিয়েছে, “গ্রুপ-সি’তে ৩৪৮১ জনের, গ্রুপ-ডি’তে ২৮২৩ জনের নম্বর বদল করা হয়েছে।” অর্থাৎ প্যানেলের প্রায় ৭০-৮০ শতাংশই কারচুপি! তাই, আন্দোলন করছেন যোগ্য ও বঞ্চিতরা। আর, তাঁদের অস্ফুট কান্না ছাপিয়েই রেড রোডে আয়োজিত হলো রঙিন কার্নিভাল! তবে, শত কাপড় ঢেকেও, আন্দোলনস্থল থেকে তুলে দিয়েও, বঞ্চিত হাজার হাজার চাকরিপ্রার্থীদের পরিবার কিংবা তাঁদের সন্তানদের আর্তনাদ কি স্তব্ধ করা গেল আদৌও? প্রশ্ন কিন্তু রেড রোডের আকাশে বাতাসে ভাসছে!

ধর্না মঞ্চে মায়ের পাশে শিশু :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago