Kolkata High Court

নিয়ম মেনে হয়নি তালিকা! উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ জুন: নিয়ম মেনে হয়নি তালিকা! উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেছে। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি বা হেয়ারিং হবে। প্রসঙ্গত, গত ২১ শে জুন (২০২১) যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছিলো কলকাতা হাইকোর্ট, সেই তালিকায় অনেক গরমিল আছে, এই অভিযোগ করে মামলা করেছিলেন হাজারখানেক পরীক্ষার্থী। সেই মামলাতেই স্থগিতাদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে কলকাতা হাইকোর্ট সূত্রে।

কলকাতা হাইকোর্ট :

উল্লেখ্য যে, গত ১১ ই ডিসেম্বর (২০২০) বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ উচ্চ প্রাথমিকের নিয়োগের সমস্ত প্রক্রিয়া বাতিল করে, সম্পূর্ণ প্রক্রিয়া নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছিলেন। ৪ ঠা জানুয়ারি সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ৩১ শে জুলাইয়ের মধ্যে। সেই মতো, অনলাইন ভেরিফিকেশনের পর ২১ শে জুন বেরিয়েছিল ইন্টারভিউ লিস্ট। আর, এই তালিকায় দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ আনা হয়েছে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নম্বরসহ মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিলেও তা করা হয়নি। সেই মতো পিটিশনারদের আইনজীবীরা যথাক্রমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম, সুদীপ্ত দাশগুপ্তরা বিষয়গুলি তুলে ধরেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সব শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago