Kolkata High Court

SSC: “কমিশনের সব অফিসারকে বরখাস্ত করে দেব”! স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে ‘বেনজির দুর্নীতি’র অভিযোগে ভর্ৎসনা বিচারপতির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ নভেম্বর:”সব অফিসারকে বরখাস্ত করে দেব। সিআইএসএফ দিয়ে কমিশনের দপ্তর সার্চ করাবো…আর একটা ব্যাপম কেলেঙ্কারি হতে দেবনা”! বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমনই বেনোজির ভর্ৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনের সচিবকে। আজ, দুপুর ৩ টার মধ্যে ২৫ জন চাকরিপ্রার্থীর সমস্ত নথি নিয়ে ফের হাজির হতে বলা হলো স্কুল সার্ভিস কমিশনের সচিবকে। প্রসঙ্গত, রাজ্যের সরকার পোষিত স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে বেনজির অনিয়মে গতকালই (মঙ্গলবার) ‘বিস্মিত’ হয়েছিল কলকাতা হাইকোর্ট। প্যানেলের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও ২৫ জন চাকরিপ্রার্থী’কে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছিল স্কুল সার্ভিস কমিশনের নর্দান রিজিওনাল অফিসের বিরুদ্ধে। বুধবার মামলা উঠতেই স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল আদালত।

প্রতীকী ছবি :

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আজ, বুধবার ৩টের মধ্যে সব তথ্য আদালতে দিতে হবে। কোনও সময় দেওয়া হবে না। প্রয়োজনে সিআইসিএফ, আইবি, সিবিআই ঘিরে থাকবে অফিস। সব তথ্য খতিয়ে দেখা হবে। এর পিছনে কে রয়েছে? কেন নিয়োগ করা হয়েছে? কোন পদ্ধতিতে তার মেমো নম্বর জানানো হোক।” এর পরই তিনি বলেন, “কমিশনের কোনও কর্মীকে বাইরে যেতে দেব না। সিবিআই পাঠিয়ে সমস্ত কম্পিউটারের সব তথ্য খতিয়ে দেখা হবে। এই সময়ের মধ্যে আঞ্চলিক অফিসের সঙ্গে কোনও যোগাযোগ করা যাবে না। আদালতের নির্দেশ ছাড়া কোনও কম্পিউটার অপারেট করা যাবে না।” নর্দান আঞ্চলিক অফিস ওই নিয়োগ করেছিল। আদালতে জানালেন কমিশনের সচিব।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago