Kolkata High Court

উঠলোনা স্থগিতাদেশ, নম্বর সহ ইন্টারভিউ লিস্ট বের করতে হবে! স্কুল সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ জুলাই: উঠলোনা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ! আগামী শুক্রবার (৯ জুলাই) পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে ইন্টারভিউ লিস্টে নাম থাকা প্রার্থীদের টেট ও অ্যাকাডেমিকের নম্বর সহ ইন্টারভিউ লিস্ট বের করতে হবে! এমনকি, যারা ইন্টারভিউ লিস্টে জায়গা পায়নি তাদের নম্বরও প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে কলকাতা হাইকোর্ট সূত্রে। দুপুর আড়াইটার পর শুনানিতে স্কুল সার্ভিস ককমিশনকে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা হাইকোর্ট :

এর আগে, আজ সাড়ে ১২ টা থেকে শুনানি শুরু হওয়ার পর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের উপর ক্রুদ্ধ হয়ে বলেন, “অপদার্থ স্কুল সার্ভিস কমিশন! ৫ বছরেও একটা নিয়োগ করার ক্ষমতা নেই। এই কমিশনকে বরখাস্ত করা উচিৎ!” তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান’কে উপস্থিত হওয়ার নির্দেশও দিয়েছিলেন। এরপর, আড়াইটা থেকে শুরু হওয়া শুনানিতে, স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন ত্রুটি তুলে ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে সকল পরীক্ষার্থীর টেট ও অ্যাকাডেমিকের নম্বর সহ লিস্ট প্রকাশ করতে হবে এবং ওই দিন পর্যন্ত স্টে বা স্থগিতাদেশ বজায় থাকবে। শুক্রবার (৯ জুলাই) মামলার পরবর্তী শুনানি।

স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে অভিযোগ জমা দেওয়ার লাইন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago