Kolkata High Court

School: “আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি, স্কুল খোলার অনুমতি দেওয়া হোক”! অ্যাডভোকেট জেনারেলের আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১১ নভেম্বর: “আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে উৎসবের মরশুম ছিল। তাই সেই সময় পার করেই স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি কলা হয়েছে। স্কুলের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। ৫ ঘণ্টা ৫০ মিনিট স্কুল চলবে। কোভিডবিধি মানার বন্দোবস্তও করা হয়েছে। স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে। প্রার্থনা ঘরেই হবে। কোভিড সংক্রান্ত সচেতনতা তৈরির জন্য স্কুলে ১০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। ওই সময় পড়ুয়াদের কোভিড সংক্রান্ত পাঠ দেওয়া হবে।” জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এই সওয়ালের পর স্কুল খোলা নিয়ে আর বিন্দুমাত্র বাধা দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ১৬ নভেম্বর থেকেই কোভিড বিধি মেনে রাজ্যে খুলবে স্কুল। এক্ষেত্রে স্কুল খোলা নিয়ে রাজ্যের জারি করা ২৯ অক্টোবরের নির্দেশই বহাল রাখল আদালত।

১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল (প্রতীকী ছবি) :

উল্লেখ্য যে, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার মামলাটি করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তবে, সেই মামলার শুনানিতে রাজ্য সরকার বলে, ইতিমধ্যেই স্কুল খুলেছে অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে। কোভিড বিধি মেনে এ রাজ্যেও স্কুল খোলার অনুমতি দেওয়া হোক। সবদিক খতিয়ে দেখেই রাজ্যের স্কুল (School) খোলার সিদ্ধান্তে সিলমোহর দেয় কলকাতা হাইকোর্ট। আইনি জট কাটায় নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকেই নবম-দ্বাদশ শ্রেণীর জন্য খুলছে স্কুল। ইতিমধ্যে, রাজ্যের প্রায় প্রতিটি স্কুলে স্যানিটাইজেশনের কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যে স্কুল খোলার পর কী কী পদক্ষেপ করা হবে এবং কী ভাবে স্কুল চালানো হবে তা সবিস্তারে জানিয়েছে রাজ্য।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago