Kharagpur

Kharagpur: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের! ক্ষুব্ধ জনতার মারে প্রাণ হারালেন ট্রাক চালকও, রণক্ষেত্র খড়্গপুরে আক্রান্ত টাউন থানার IC-ও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ সেপ্টেম্বর: বেপরোয়া ট্রাকের ধাক্কায় স্থানীয় যুবকের মৃত্যু ঘিরে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তুলকালাম পরিস্থিতি ‘রেল শহর’ খড়্গপুরে। ক্ষুব্ধ জনতার মারে মৃত্যু হল ট্রাক চালকের! জখম হয়েছেন খড়গপুর টাউন থানার IC রাজীব পালও। প্রসঙ্গত, বুধবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ ‘রেল শহর’ খড়্গপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুটি আরোহী যুবকের! আর, তারপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় খড়্গপুর শহরের নিউ ট্রাফিক এলাকা। উত্তেজিত জনতার মারে গুরুতর জখম হন ট্রাক চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গভীর রাতে রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

উত্তেজনা খড়গপুরে:

আক্রান্ত টাউন থানার IC:

এদিকে, মারমুখী জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করতে গিয়ে জখম হন খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালও। গভীর রাতে পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। পরে লাঠিচার্জ করে মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। জানা যায়, নিজের স্কুটিতে করে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। মৃত স্থানীয় যুবকের নাম অর্জুন নায়েক। বয়স আনুমানিক ৩২। বাড়ি নিউ ট্রাফিক সংলগ্ন আম্বেদকর কলোনীতে বলে জানা গেছে। ঘটনার পরই ক্ষুব্ধ বাসিন্দরা ‘ঘাতক’ ট্রাকের চালকের উপরে চড়াও হন। ঘটনাস্থলে টাউন থানার পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে রক্ষা করতে গেলে; পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা! মারমুখী জনতার মারে জখম হন স্বয়ং টাউন থানার আইসি রাজীব পাল। তাঁকে মারধর করার পর, ক্ষিপ্ত জনতা পুলিশের হাত থেকে ট্রাক চালককে ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন ওই ট্রাক চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। অবস্থা সঙ্কটজনক থাকায়, মেদিনীপুর থেকে গভীর রাতেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তবে, রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে!

অর্জুন নায়েক (৩২):

অন্যদিকে, ঘটনা ঘিরে বুধবার গভীর রাতেই রীতিমত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরী হয় ওই এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে। আটক করা হয় বেশ কয়েকজনকে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। রাত্রি ১১টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জানানো হয়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে জানা গেছে, গভীর রাতে মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে ট্রাক চালকের মৃত্যু হয়!

পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago