Kharagpur

Midnapore: বিজেপি-র অগ্নিমিত্রার প্রচারে আসছেন রেলমন্ত্রী, সভাস্থলের আশেপাশে ‘ব্যানার’ লাগালো তৃণমূল! রেল শহরে ‘আজব’ কাণ্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ মে: বিজেপি-র সভাস্থলের আশেপাশে ‘ব্যানার’ লাগালো তৃণমূল! আর, তা নিয়েই ‘রেল শহর’ খড়্গপুরে শুক্রবার ভরদুপুরে তুমুল উত্তেজনা! প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে ‘রেল শহর’ খড়্গপুরে আর কিছুক্ষণ পরেই সভা করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তার ঠিক কয়েক ঘন্টা আগে, শুক্রবার বেলা বারোটা-সাড়ে বারোটা নাগাদ ২০নং ওয়ার্ডের (খড়্গপুর পৌরসভার) ধ্যান সিং ময়দানে, তাঁর সভাস্থলে তুমুল উত্তেজনা! কার্যত সভামঞ্চের সামনেই মুখোমুখি বচসায় জড়িয়ে পড়েন বিজেপি আর তৃণমূল সমর্থকরা।

ব্যানার লাগাচ্ছে তৃণমূল:

বিজেপি-র অভিযোগ, পুলিশের অনুমতি নিয়ে তাঁদের সভা। সেই সভাস্থলের আশেপাশে তৃণমূলকে ব্যানার লাগানোর ‘অনুমতি’ কে দিয়েছেন? জেলা বিজেপি-র সহ-সভাপতি রমাপ্রসাদ গিরির বক্তব্য, “এতো চরম অসভ্যতামি! নোংরামো ছাড়া কিছুই নয়।” তৃণমূলের স্থানীয় কাউন্সিলর (২০নং ওয়ার্ডের) পি. প্রভাবতীর দাবি, “ওই সমস্ত ব্যানারে কি লেখা আছে পড়েছেন? ওগুলো জনগণের দাবি। আমরা জনপ্রতিনিধি হিসেবে রেলমন্ত্রীর সামনে তুলে ধরেছি। ওখানে লেখা আছে, বেহাল রেল কোয়ার্টারের সংস্কার অবিলম্বে করতে হবে। পথবাতি ও পানীয় জলের সমস্যা নির্মূল করতে হবে। রেল বস্তিবাসীদের পাট্টা প্রদান করতে হবে প্রভৃতি।” তৃণমূলের দাবি, এই সমস্ত ব্যানার লাগানোর জন্য কারুর অনুমতি লাগেনা! বিজেপি-র জেলা নেতা রমাপ্রসাদের কটাক্ষ, “জনগণের কি দাবি আমরা তা ভালো করে জানি। খড়্গপুরবাসী আমাদের সঙ্গেই আছেন। তাঁদের দাবি, আমরা রেল মন্ত্রীর কাছে নিশ্চয়ই তুলে ধরব! কিন্তু, সেজন্য আমাদের সভার মাত্র কয়েক ঘন্টা আগে তৃণমূলকে এরকম গায়ে পড়ে ঝগড়া করতে হবে কেন? এক তো সারা বছর ওদের সরকার, পৌরসভা, কাউন্সিলর কোনও কাজ করেনা; এখন আবার আশান্তি পাকাতে এসেছে!” অপরদিকে, তৃণমূল কাউন্সিলরের দাবি, “রেল এলাকায় আমাদের কাজ করতে দেওয়া হয়না!”

বচসা, উত্তেজনা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago