Police Administration

Midnapore: ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের ৪৮টি নাকা পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন আন্তঃজেলা, আন্তরাজ্য সীমানা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জেলা পুলিশের তরফে মোট ৪৮টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। গত প্রায় দেড় মাস ধরে ওই সমস্ত নাকা পয়েন্টে পুলিশের তরফে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে। গাঁজা, হেরোইন, ফেনসিডিল (নিষিদ্ধ কাফ সিরাপ), অবৈধ মদ সহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যদিও, সূত্রের খবর অনুযায়ী বেশিরভাগটাই গাঁজা! এই সমস্ত অভিযানে একাধিক পাচারকারীদের গ্রেফতারও করেছে পুলিশ।

নাকা পয়েন্ট (ছবি- প্রতীকী):

প্রসঙ্গত, এই জেলার সঙ্গে ওড়িশার বেশ কয়েক কিলোমিটার সীমানা রয়েছে। বাঁকুড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলির সঙ্গেও বেশ কয়েক কিলোমিটার সীমানা রয়েছে। ফলে জেলাজুড়ে ৪৮টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা বসানো হয়েছে জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘বেশ কিছু নাকা চেকিং পয়েন্ট রয়েছে জেলায়। সেখানে দিনের ২৪ ঘন্টাই নজরদারি চলছে। ওই ৪৮টি নাকা- র মধ্যে ৩টি রয়েছে আন্তঃরাজ্য সীমানায়। ১৪টি রয়েছে আন্তঃজেলা সীমানায়। বাকি ৩১টি রয়েছে জেলার মধ্যেকার বিভিন্ন জায়গায়। এখনও পর্যন্ত, দেড় মাসে প্রায় দেড় কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকের সিংহভাগই গাঁজা! তবে, ফেনসিডিল, হেরোইনের মতো মাদকও আছে। পাচারকারীদের কেউ ভিন রাজ্যের, কেউ আবার ভিন জেলার। এই জেলারও কয়েকজন এই কারবারে জড়িত বলে পুলিশ জানিয়েছে। চলতি সপ্তাহ পর্যন্ত উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য সবমিলিয়ে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ৭ হাজার টাকা বলে পুলিশ সূত্রে খবর।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago