Kharagpur

Kharagpur: অল সেন্টস চার্চ খড়্গপুরের ৪০-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের কচিকাঁচাদের নিয়ে ‘বসে আঁকো প্রতিযোগিতা’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৭ জুলাই:’ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে’ ৪০ (40th Foundation Day)- এ পদার্পণ ‘রেল শহর’ খড়্গপুরের ‘অল সেন্টস চার্চ স্কুল’ (All Saints Church School, Kharagpur)- এর। আর, ৪০-তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে খড়্গপুর শহরের সুপ্রতিষ্ঠিত এই ইংরেজি মাধ্যম স্কুল (CISCE অনুমোদিত বা ICSE বোর্ড) এর নতুন ক্যাম্পাসে (New Campus of All Saints Church School) আশেপাশের ১০টি স্কুলের কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হয় ‘বসে আঁকো প্রতিযোগিতা’ (Sit and Draw Competition)। প্রি-নার্সারি থেকে দশম শ্রেণী অবধি প্রায় পাঁচ শতাধিক স্কুল পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৫ জুলাই) বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার:

উল্লেখ্য, খড়্গপুর সংলগ্ন সাউথ সাইডে (5th Avenue, South Side) অবস্থিত সুপ্রাচীন অল সেন্টস চার্চ স্কুলের একটি নতুন ক্যাম্পাস সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে চাঙ্গুয়াল সংলগ্ন আসিয়ানা কলোনিতে (রাইকিশোর)। সুবিশাল সেই ক্যাম্পাসেই পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হয বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতার মোট পাঁচটি বিভাগে অংশ নেয় অল সেন্টস সহ খড়্গপুর শহরের ১১টি সুপ্রতিষ্ঠিত স্কুলের নার্সারি থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রত্যেক পড়ুয়াই তাদের দৃষ্টিনন্দন অঙ্কনে মুগ্ধ করে বিচারকদের। তবে, ৫টি বিভাগ থেকে যথাক্রমে প্রথম তিনজনকে বেছে নিয়ে ১৫ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয় অল সেন্টস চার্চ স্কুলের তরফে। উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. প্রবোধ চন্দ্র পাল। বিদ্যালয়ের অধ্যক্ষা (Principal) সুস্মিতা ভৌমিক বলেন, “একসময় ৪-৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে পথচলা শুরু করেছিল স্কুল। অতীতে ও বর্তমানে স্কুলের সঙ্গে যুক্ত প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায় চল্লিশ বছরে সাফল্যের সাথে পদার্পণ করেছে আমাদের এই অল সেন্টস চার্চ। ৪০-তম প্রতিষ্ঠা দিবস স্মরণীয় করে রাখতেই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে।”

ছাত্র-ছাত্রীদের সৃষ্টি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago