Kharagpur

Kharagpur Municipality: খড়্গপুর পৌরসভার নতুন চেয়ারম্যান কল্যাণী ঘোষ! প্রদীপ জমানা শেষে প্রায় ৪ মাস পর নাম ঘোষণা করল দল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: খড়্গপুর পৌরসভার নতুন পৌরপ্রধান বা চেয়ারম্যান (Chairman) হলেন কল্যাণী ঘোষ। তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর। শেষ পর্যন্ত অভিজ্ঞ কল্যাণী-কেই চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বেলা ১টা নাগাদ মেদিনীপুর শহরে অবস্থিত দলের জেলা কার্যালয় থেকে তাঁর নাম ঘোষণা করলেন দলের জেলা সভাপতি সুজয় হাজরা। জানিয়েছেন, “শীর্ষ নেতৃত্বের তরফে কল্যাণী দি’র নামেই সিলমোহর দেওয়া হয়েছে। উপ পৌরপ্রধান বা ভাইস চেয়ারম্যান থাকছেন যথারীতি তৈমুর আলি খান।” আজ, মঙ্গলবার-ই দায়িত্ব নেবেন কল্যাণী। এর ফলে, প্রায় চার মাস পর স্থায়ী চেয়ারম্যান পেলেন খড়্গপুর বাসী। গত ২১ ডিসেম্বর (২০২২) দলীয় নির্দেশে প্রদীপ সরকার ইস্তফা দিয়েছিলেন। তারপর প্রায় চার মাস ধরে দায়িত্ব সামলাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খান।

দলের জেলা সভাপতি সুজয় হাজরা অভিনন্দন জানালেন কল্যাণী ঘোষ-কে :

প্রসঙ্গত উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে তৎকালীন চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন দলের ২১ জন (২৫ জনের মধ্যে) কাউন্সিলর। ২০২২ এর পৌর নির্বাচনে ৩৫ আসন বিশিষ্ট খড়্গপুর পৌরসভায় তৃণমূল কংগ্রেস ২০-টি আসন জিতলেও, পরে বিভিন্ন দল (সিপিআই, কংগ্রেস ও নির্দল) থেকে আরও ৫ জন যোগ দিয়েছিলেন। সবমিলিয়ে ২৫ জনের মধ্যে ২১-জনই ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন প্রদীপের বিরুদ্ধে। আর, এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন প্রবীর ঘোষ, কল্যাণী ঘোষ, অপূর্ব ঘোষ, রীতা পান্ডে (রবিশঙ্কর পান্ডের স্ত্রী), নমিতা চৌধুরী (দেবাশীষ চৌধুরীর স্ত্রী) প্রমুখ। বাধ্য হয়েই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ সরকারকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাঁকে দলের সাংগঠনিক প্রয়োজনে কাজে লাগানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বহু টালবাহানার পর ২১ ডিসেম্বর (২০২২) ইস্তফা দিয়েছিলেন প্রদীপ। তার পর থেকেই চেয়ারম্যান-বিহীন ছিল খড়্গপুর পৌরসভা। এ নিয়ে আপামর খড়্গপুর বাসী থেকে একাধিক কাউন্সিলর ক্ষোভে ফুঁসছিলেন! একের পর এক উন্নয়নমূলক কাজ থমকে ছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত বর্ষীয়সী কাউন্সিলর কল্যাণী ঘোষ-কেই চেয়ারম্যান হিসেবে বেছে নিল দল। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, খড়্গপুর পৌরসভার প্রথম মহিলা পৌরপ্রধান বা চেয়ারম্যান (Chairman) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কল্যাণী ঘোষ।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago