দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে:অজ্ঞাতপরিচয় এক মহিলার মুন্ডুহীন নগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর গ্রামীণ এলাকায়! সোমবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত জকপুর স্টেশন লাগোয়া এলাকার একটি ঝোপ থেকে এক মহিলার মুন্ডুহীন নগ্ন মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। পুলিশ ওই মহিলার নাম-পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনারও তদন্ত শুরু করা হয়েছে খড়্গপুর গ্রামীণ থানার পক্ষ থেকে।
জানা গেছে, সোমবার দুপুর নাগাদ স্থানীয় লোকজন ঝোপের মধ্যে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান ট্রেনে কাটা পড়ে হয়তো বা মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে, মহিলার মুন্ডু খুঁজে না পাওয়ায়, এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও, প্রশ্ন উঠছে, ট্রেনে কাটা পড়লে, তা ঝোপ পর্যন্ত এলো কি করে বা দেহের পোশাক কোথায় গেল? মহিলার নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনারও তদন্ত শুরু করা হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…